আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩০৬
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
জানাযা (লাশ) বহন করা এবং জানাযার সাথে সাথে যাওয়া।
৩০৬। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, তোমরা জানাযা ও দাফন-কাফনের কাজ দ্রুত সম্পন্ন করো। কেননা যদি সে নেককার লোক হয়ে থাকে তবে তোমরা তাকে দ্রুত কল্যাণের স্থানে পৌছে দিলে। আর যদি সে খারাপ লোক হয়ে থাকে তবে খারাপকে তোমরা নিজেদের ঘাড় থেকে দ্রুত নামিয়ে রাখলে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। দাফন-কাফনের ব্যাপারে বিলম্ব করার চেয়ে জলদি করাই উত্তম। ইমাম আবু হানীফারও এই মত ।
أبواب الجنائز
بَابُ: الْمَشْيِ بِالْجَنَائِزِ وَالْمَشْيِ مَعَهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: «أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنَّمَا هُوَ خَيْرٌ تُقَدِّمُونَهُ، أَوْ شَرٌّ تُلْقُونَهُ عَنْ رِقَابِكُمْ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، السُّرْعَةُ بِهَا أَحَبُّ إِلَيْنَا مِنَ الإِبْطَاءِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান