আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৭
- নামাযের অধ্যায়
ফজরের ফরয নামায ও দুই রাকআত সুন্নত নামাযের ফযীলাত।
২৪৭। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) এক ব্যক্তিকে ফজরের দুই রাকআত সুন্নত পড়ার পর কাত হয়ে শুয়ে থাকতে দেখলেন।** তিনি বলেন, সে এরূপ করছে কেন? নাফে বলেন, আমি বললাম, সে নিজের সুন্নত নামায ও ফজরের নামাযের মধ্যে ব্যবধান সৃষ্টি করছে। ইবনে উমার (রাযিঃ) বলেন, সালাম ফিরানোর চেয়ে উত্তম ব্যবধান আর কি হতে পারে?
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এবং ইমাম আবু হানীফা ইবনে উমারের মত গ্রহণ করেছি।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ " رَأَى رَجُلا رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ اضْطَجَعَ فَقَالَ ابْنُ عُمَرَ: مَا شَأْنُهُ؟ فَقَالَ نَافِعٌ: فَقُلْتُ: يَفْصِلُ بَيْنَ صَلاتِهِ، قَالَ ابْنُ عُمَرَ: وَأَيُّ فَصْلٍ أَفْضَلُ مِنَ السَّلامِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ ابْنِ عُمَرَ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** সহীহ বুখারীতে আয়েশা (রা)-র সূত্রে বর্ণিত আছে যে, “রাসূলুল্লাহ ﷺ ফজরের সুন্নাত নামায পড়ার পর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিতেন। আবু দাউদ ও তিরমিযীতে আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তোমাদের কেউ ফজরের দুই রাকআত সুন্নাত পড়ে যখন অবসর হয়, তখন সে যেন তার ডান কাতে শুয়ে কিছুক্ষণ আরাম করে”। এ কারণে ইমাম শাফিঈ এই শোয়াকে সুন্নাত বলেছেন। তবে বুখারী, মুসলিম ও তিরমিযীতে হযরত আয়েশা (রা)-র সূত্রে রাসূলুল্লাহ ﷺ -এর বিশ্রাম না নেয়ার কথাও উল্লেখ আছে। অর্থাৎ এই বিশ্রাম গ্রহণ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান