আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৮
- নামাযের অধ্যায়
বৃষ্টির রাতে নামায পড়া।
১৮৮। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি সফররত অবস্থায় ঝঞ্ঝা বিক্ষুব্দ শীতের রাতে আযান দিলেন, অতঃপর বলেন, “তোমরা নিজেদের অবস্থানেই নামায পড়ো”। অতঃপর তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ -ও শীত ও বৃষ্টিমুখর রাতে মুয়াযযিনকে নিম্নোক্ত কথার ঘোষণা দেয়ার নির্দেশ দিতেনঃ “তোমরা নিজেদের অবস্থানেই নামায পড়ো”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা ভালো এবং রুখসাতের (অনুমতি) পর্যায়ভুক্ত। তবে আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও জামাআতে নামায পড়াই সর্বোত্তম।
أبواب الصلاة
بَابُ: الصَّلاةِ فِي اللَّيْلَةِ الْمُمْطِرَةِ وَفَضْلِ الْجَمَاعَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ نَادَى بِالصَّلاةِ فِي سَفَرٍ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ، ثُمَّ قَالَ: أَلا صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: " إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةً بَارِدَةً ذَاتَ مَطَرٍ يَقُولُ: أَلا صَلُّوا فِي الرِّحَالِ ".
قَالَ مُحَمَّدٌ: هَذَا حَسَنٌ وَهَذَا رُخْصَةٌ وَالصَّلاةُ فِي الْجَمَاعَةِ أَفْضَلُ

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীসে যে শীত ও বাতাসের রাতের কথা বলা হয়েছে, তার দ্বারা প্রচণ্ড শীত ও ঝড়ো বাতাস বুঝানো হয়েছে। এমনিভাবে যদি এরূপ প্রবল বৃষ্টি হয় যাতে মসজিদে পর্যন্ত পৌঁছতে ভিজে যাওয়ার আশংকা দেখা দেয় অথবা রাস্তায় পানি, কাদা থাকে বা পথ পিচ্ছিল হয়ে যায় এমতাবস্থায়ও নিজ ঘরে সালাত আদায়ের অনুমতি রয়েছে। এসব অবস্থায় সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়া জরুরী নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)