আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫
- নামাযের অধ্যায়
নামাযরত অবস্থায় কাঁকর সরিয়ে স্থান সমতল করা অবাঞ্ছিত কাজ এবং তা মাকরূহ।
১৪৫। আবু জাফর আল-কারী (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-কে দেখেছি যে, তিনি যখন সিজদা দেয়ার ইচ্ছা করতেন তখন আস্তে কাঁকর সরিয়ে (সিজদার স্থান) সমতল করতেন। আবু জাফর (রাহঃ) আরো বলেন, একদিন আমি নামায পড়ছিলাম, ইবনে উমার (রাযিঃ) আমার পিছনে ছিলেন। আমি দৃষ্টিপাত করলে তিনি আমার কাঁধে হাত রেখে খোঁচা দেন।**
أبواب الصلاة
بَابُ: الْعَبَثِ فِي الصَّلاةِ وَمَا يُكْرَهُ مِنْ تَسْوِيَتِهِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الْقَارِئُ، قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ إِذَا أَرَادَ أَنْ يَسْجُدَ سَوَّى الْحَصَى تَسْوِيَةً خَفِيفَةً» .
وَقَالَ أَبُو جَعْفَرٍ: كُنْتُ يَوْمًا أُصَلِّي، وَابْنُ عُمَرَ وَرَائِي، فَالْتَفَتُّ فَوَضَعَ يَدَهُ فِي قَفَايَ فَغَمَزَنِي

হাদীসের তাখরীজ (সূত্র):

** নামাযের মধ্যে অযথা নড়াচড়া করা এবং এদিক-সেদিক তাকানো যে মাকরূহ, ইবনে উমার (রা)-র খোঁচা দেয়া থেকে তাই প্রমাণিত হয়। আবু দাউঞ্জ আবু হুরায়রা (রা)-র সূত্রে মারফূ বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “বান্দা যতোক্ষণ পর্যন্ত নামাযে এদিক সেদিক না তাকায় আল্লাহ তাআলা ততোক্ষণ তার দিকে মনোনিবেশ করে থাকেন। কেননা বান্দা নামাযের মধ্যে তাঁর প্রতিপালকের কাছে প্রার্থনা করে থাকে" (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান