শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৭৬
আন্তর্জাতিক নং: ৭৩৭৯
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
পিতা কর্তৃক কুমারী কন্যাকে বিয়ে দেয়ার কালে কি তার পরামর্শ গ্রহণ প্রয়ােজন
৭৩৭৬-৭৯। আবু বাকরা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বালেগা মহিলাকে তার সাথে পরামর্শ করা ব্যতীত বিয়ে দেয়া বৈধ হবে না এবং নাবালেগা তরুণীকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেয়া বৈধ হবে না। সাহাবায়ে কিরাম বললেন, তার অনুমতি হবে কিরূপ ইয়া রাসূলুল্লাহ্ (ﷺ) । তিনি বললেন, তার চুপ থাকাটাই তার অনুমতি হিসেবে গণ্য।


আহমদ ইবন দাউদ (রাহঃ)....ইয়াহইয়া ইবন আবু কাসীর (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি নিজ সনদে অনুরূপ বর্ণনা উল্লেখ করেন।


মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন মায়মূন (রাহঃ), মুহাম্মাদ ইবন আল-হাজ্জাজ (রাহঃ) এবং রাবী আল-মুয়াযযিন (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা পেশ করেন।

এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) সকল অভিভাবকের মধ্যে বরাবর নীতি অবলম্বন করেছেন। পিতার জন্য অন্যান্য অভিভাবকদের থেকে অতিরিক্ত নির্দেশ জারী করেননি। এতে প্রমাণিত হয় যে, মুহাম্মাদ ইবন আমর (রাহঃ) হতে এ অনুচ্ছেদের প্রথমে যে হাদীসটি আমরা বর্ণনা করেছি, তার অর্থের সাথে আমাদের এ বর্তমান হাদীসটির অর্থ সামঞ্জস্যপূর্ণ, একটা আরেকটার বিপরীত নয়। তবে পরিস্থিতি যখন এরপ, তখন যে বর্ণনাকারী সংরক্ষণ দৃঢ়তা এবং মাহাত্মের দিক দিয়ে অন্য বর্ণনাকারীর চেয়ে অধিক মর্যাদার অধিকারী, তার হাদীসটি বেশী গুরুত্ব দেয়া হয়। ইয়াহইয়া ইব্‌ন আবু কাসীর, মুহাম্মাদ ইবন আমর হতে অধিক মর্যাদাবান এবং তার বর্ণনাও অধিকতর শুদ্ধ ও সুদৃঢ়। তাই আয়ূর আস-সাখতিয়ানী তার সমকালীন বর্ণনাকারীদের থেকে তাকে অধিক গুরুত্ব দিয়েছেন।
كتاب الزيادات
79 - 7376 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو دَاوُدَ قَالَ: ثنا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ , وَلَا الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» . قَالُوا: وَكَيْفَ إِذْنُهَا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الصَّمْتُ»

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، عَنْ وَكِيعٍ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ، قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، ح.

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ، وَرَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَا: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَقَدْ جَمَعَ فِي ذَلِكَ بَيْنَ سَائِرِ الْأَوْلِيَاءِ , وَلَمْ يَجْعَلْ لِلْأَبِ فِي ذَلِكَ حُكْمًا زَائِدًا عَنْ حُكْمِ مَنْ سِوَاهُ مِنْهُمْ. فَدَلَّ ذَلِكَ أَنَّ الْمَعْنَى الَّذِي ذَكَرْنَا فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ الَّذِي رَوَيْنَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو فِي أَوَّلِ هَذَا الْبَابِ , كَمَا ذَكَرْنَا , لِيُوَافِقَ مَعْنَاهُ مَعْنَى هَذَا الْحَدِيثِ , وَلَا يُضَادُّهُ. وَلَئِنْ كَانَ هَذَا الْأَمْرُ يُؤْخَذُ مِنْ طَرِيقِ فَضْلِ بَعْضِ الرُّوَاةِ عَلَى بَعْضٍ فِي الْحِفْظِ , وَالْإِتْقَانِ , وَالْجَلَالَةِ , فَإِنَّ يَحْيَى بْنَ أَبِي كَثِيرٍ أَجَلُّ مِنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو وَأَتْقَنُ , وَأَصَحُّ رِوَايَةً , لَقَدْ فَضَّلَهُ أَيُّوبُ السِّخْتِيَانِيُّ عَلَى أَهْلِ زَمَانِ ذِكْرِهِ فِيهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান