শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৭৫
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
পিতা কর্তৃক কুমারী কন্যাকে বিয়ে দেয়ার কালে কি তার পরামর্শ গ্রহণ প্রয়ােজন
৭৩৭৫। আবু বিশর আর-রকী (রাহঃ) ইবন আবু মুলায়কা (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর গােলাম যাকওয়ান (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) হতে বর্ণনা করেন। হযরত আয়েশা সিদ্দীকা (রাহঃ) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে এমন একটি তরুণী সম্বন্ধে জিজ্ঞাসা করলাম যাকে তার পরিবার বিয়ে দিয়েছিল। তার থেকে কি বিয়ের অনুমতি গ্রহণ করতে হবে?

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, 'হ্যা, অনুমতি গ্রহণ করতে হবে। তখন আমি বললাম, সে তাে লজ্জাবােধ করে এবং চুপ করে থাকে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তার নীরবতাই হচ্ছে তার অনুমতি প্রদান।
রাসূলুল্লাহ্ (ﷺ) নাবালেগার বিয়ে সম্পর্কে, নাবালেগার সমস্ত অভিভাবকের মধ্যে সমান ব্যবহার করেছেন। সকল অভিভাবকের মধ্য থেকে পিতা বর্তমান আছে কিংবা নেই এক্ষেত্রে কোন পার্থক্য নির্দেশ করেননি। হযরত আবু হুরায়রা (রাযিঃ)-এর মাধ্যমে এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) হতে একটি বর্ণনা পাওয়া যায় ।
كتاب الزيادات
7375 - مَا حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ يَقُولُ: قَالَ ذَكْوَانُ , مَوْلَى عَائِشَةَ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا تَقُولُ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجَارِيَةِ يُنْكِحُهَا أَهْلُهَا: أَتُسْتَأْمَرُ أَمْ لَا؟ قَالَ: «نَعَمْ» , تُسْتَأْمَرُ. فَقُلْتُ: إِنَّهَا تَسْتَحْيِي فَتَسْكُتُ قَالَ: «فَذَاكَ إِذْنُهَا إِذَا هِيَ سَكَتَتْ» فَهَذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ سَوَّى بَيْنَ أَهْلِ الْبِكْرِ جَمِيعًا فِي تَزْوِيجِهَا , وَلَمْ يَفْصِلْ فِي ذَلِكَ بَيْنَ حُكْمِ أَبِيهَا , وَلَا حُكْمِ غَيْرِهِ مِنْ سَائِرِ أَهْلِهَا. وَأَمَّا أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فَرُوِيَ فِي ذَلِكَ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭৩৭৫ | মুসলিম বাংলা