শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৩১
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
নিজ সম্পদ ব্যবহারে মহিলার হুকুম
৭৩৩১। আবু বাকরা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, একবার ঈদুল ফিতরের দিন রাসূলুল্লাহ (ﷺ) ঘর থেকে বের হলেন, সালাত আদায় করলেন এরপর খুতবা দিলেন। অতঃপর মহিলাদের কাছে গমন করেন এবং তাদেরকে সদকা প্রদান করার জন্যে নির্দেশ দেন।
كتاب الزيادات
7331 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا رَوْحٌ وَأَبُو الْوَلِيدِ قَالَا: ثنا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ أَيُّوبَ يُحَدِّثُ عَطَاءً قَالَ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا. أَوْ حَدَّثَ بِهِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «أَشْهَدُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ خَرَجَ يَوْمَ فِطْرٍ , فَصَلَّى , ثُمَّ خَطَبَ , ثُمَّ أَتَى النِّسَاءَ , فَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান