শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
হাদীস নং: ৭৩৩০
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
নিজ সম্পদ ব্যবহারে মহিলার হুকুম
৭৩৩০। ইউনুস (রাহঃ) .... আব্দুল্লাহ ইব্ন ইয়াহইয়া আল-আনসারী (রাহঃ) হতে বর্ণনা ফরেন। তিনি তার পিতা ও তিনি তার দাদা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, তার দাদী (খায়রাহ) একদিন রাসূলুল্লাহ (ﷺ)- এর খিদমতে তার নিকট একটি অলংকার নিয়ে হাযির হন। তিনি বলেন, এটাকে আমি সদকা করে দিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, স্বামীর অনুমতি ব্যতীত কোন মহিলার সম্পদ দিয়ে কোন কাজ করা বৈধ নয়। তুমি কি তোমার স্বামী হতে অনুমতি নিয়েছ? তিনি বললেন, হ্যাঁ, তখন রাসূলুল্লাহ (ﷺ) তার স্বামীর কাছে এক ব্যক্তিকে প্রেরণ করেন এবং বলে পাঠান, তুমি কি তোমার স্ত্রীকে এ অলংকারটি সদকা করার অনুমতি দিয়েছ? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। এরপর রাসূলুল্লাহ (ﷺ) অলংকারটি তার থেকে গ্রহণ করেন।
আবু জাফর আত-তাহাবী (রাহঃ) বলেন : একদল আলিম এ হাদীসটিকে সমর্থন করে বলেন, স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রীলোকের তার সম্পদ অন্যকে দান করা বা সদকা করা বৈধ নয়। এ ব্যাপারে অন্য একদল আলিম তাদের বিরোধিতা করেন এবং মহিলাকে তার সম্পদে পূর্ণ অধিকার দিয়েছেন, যেমন স্বামীর সম্পদে স্বামীর পূর্ণ অধিকার রয়েছে। তাদের এ অভিমতের পক্ষে কুরআনুল করীম হতে দলীল পেশ করেন । আল্লাহ্ তা'আলা বলেন:
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا
"এবং তোমরা নারীদেরকে তাদের মাহর স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করবে,, সন্তুষ্টচিত্তে তারা মাহরের কিয়দাংশ ছেড়ে দিলে তোমরা তা স্বচ্ছন্দে ভোগ করবে।" (সূরা ৪ : ৪)
স্ত্রী সন্তুষ্ট চিত্তে যদি স্বামীর জন্যে মাহরের কিয়দাংশ ছেড়ে দেয় তাহলে তা স্বামীর জন্যে ভোগ করাকে আল্লাহ্ তা'আলা মুবাহ করে দিয়েছেন। আল্লাহ্ তা'আলা আরো বলেন:
وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَنْ يَعْفُونَ
"তোমরা যদি তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও অথচ মাহর ধার্য করা থাক, তবে যা ধার্য করেছ তার অর্ধেক যদি না স্ত্রী মাফ করে দেয়।" (সূরা ২ : ২৩৭)
অত্র আয়াতে আল্লাহ্ তা'আলা স্ত্রীকে স্বামীর তালাক প্রদানের পর কারো সাথে পরামর্শ ব্যতীত তার সম্পদ থেকে মাফ করার অনুমতি দিয়েছেন এতে প্রমাণিত হয় যে, স্ত্রীলোক তার সম্পদের যথেচ্ছ ব্যবহারে অনুমতিপ্রাপ্তা এবং পুরুষ যেরূপ তার সম্পদ ব্যবহার করতে পারে। মহিলারাও তার সম্পদ ঐরূপ ব্যবহার করতে পারে। রাসূলুল্লাহ (ﷺ) থেকেও এরূপ অনুমতি বর্ণিত রয়েছে। আমরা যাকাত অধ্যায়ে এ সম্বন্ধে একটি বর্ণনা পেশ করেছি। আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ)-এর স্ত্রী একটি অলংকার হাতে নিয়ে তা সদকা করার জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্যে রওয়ানা হন। আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) বলেন, তুমি আমার কাছে এস এবং আমাকে এ অলংকারটি সদকা কর। তিনি বললেন, 'না' যতক্ষণ না আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অনুমতি প্রার্থনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাকে তুমি এটি সদকা কর এবং তার অধীনে যে সব ইয়াতীম রয়েছে, তাদের প্রতিও সদকা কর। কেননা তারাও তার স্থলে রয়েছে। তার স্বামীর উপর ও তার ইয়াতীমদের জন্য তার অলংকারটি সদকা করার ব্যাপারটি আল্লাহ্ তা'তালা তার জন্যে মুবাহ করে দিয়েছেন। তার উপর ও তার ইয়াতীমদের উপর সদকা করা সম্বন্ধে তাকে কারো সাথে পরামর্শ করারও নির্দেশ দেননি। অন্য এক হাদীসে এটাও রয়েছে যে, একদিন রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদেরকে নসীহত করলেন এবং বললেন, তোমরা সদকা কর । এখানে স্বামীদের অনুমতির কথা তিনি উল্লেখ করননি। এতে প্রমাণিত হয় যে, স্বামীর অনুমতি ছাড়াও তারা তাদের সম্পদ থেকে যথেষ্ট সদকা করতে পারে।

كتاب الزيادات
بَابُ حُكْمِ الْمَرْأَةِ فِي مَالِهَا
7330 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ يَحْيَى الْأَنْصَارِيِّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ , أَنَّ جَدَّتَهُ أَتَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحُلِيٍّ لَهَا فَقَالَتْ: إِنِّي تَصَدَّقْتُ بِهَذَا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَا يَجُوزُ لِلْمَرْأَةِ فِي مَالِهَا أَمْرٌ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا , فَهَلِ اسْتَأْذَنْتَ زَوْجَكَ؟» ، فَقَالَتْ: نَعَمْ. فَبَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلْ أَذِنْتَ لِامْرَأَتِكَ أَنْ تَتَصَدَّقَ بِحُلِيِّهَا هَذَا» ، فَقَالَ: نَعَمْ. فَقَبِلَهُ مِنْهَا , رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ , فَقَالُوا: لَا يَجُوزُ لِلْمَرْأَةِ هِبَةُ شَيْءٍ مِنْ مَالِهَا , وَلَا الصَّدَقَةُ بِهِ , دُونَ إِذْنِ زَوْجِهَا. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَأَجَازُوا أَمْرَهَا كُلَّهُ فِي مَالِهَا , وَجَعَلُوهَا فِي مَالِهَا , كَزَوْجِهَا فِي مَالِهِ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِقَوْلِ اللهِ عَزَّ وَجَلَّ: {وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا} [النساء: 4] . فَأَبَاحَ اللهُ لِلزَّوْجِ مَا طَابَتْ لَهُ بِهِ نَفْسُ امْرَأَتِهِ. وَبِقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَنْ يَعْفُونَ} [البقرة: 237] . [ص:352] فَأَجَازَ عَفْوَهُنَّ عَنْ مَالِهِنَّ , بَعْدَ طَلَاقِ زَوْجِهَا إِيَّاهَا بِغَيْرِ اسْتِئْمَارٍ مِنْ أَحَدٍ. فَدَلَّ ذَلِكَ عَلَى جَوَازِ أَمْرِ الْمَرْأَةِ فِي مَالِهَا , وَعَلَى أَنَّهَا فِي مَالِهَا , كَالرَّجُلِ فِي مَالِهِ. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوَافِقُ هَذَا الْمَعْنَى أَيْضًا. وَهُوَ مَا قَدْ رَوَيْنَاهُ عَنْهُ فِي كِتَابِ الزَّكَاةِ فِي امْرَأَةِ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ حِينَ أَخَذَتْ حُلِيَّهَا , لِتَذْهَبَ بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتَتَصَدَّقَ بِهِ. فَقَالَ عَبْدُ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ هَلُمِّي تَتَصَدَّقِي بِهِ عَلَيَّ. فَقَالَتْ: لَا , حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَجَاءَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذَنَتْهُ فِي ذَلِكَ فَقَالَ: تَصَدَّقِي بِهِ عَلَيْهِ , وَعَلَى الْأَيْتَامِ الَّذِينَ فِي حِجْرِهِ , فَإِنَّهُمْ لَهُ مَوْضِعٌ. فَقَدْ أَبَاحَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّدَقَةَ , بِحُلِيِّهَا , عَلَى زَوْجِهَا , وَعَلَى أَيْتَامِهِ , وَلَمْ يَأْمُرْهَا بِاسْتِئْمَارِهِ فِيمَا تَصَدَّقَ بِهِ عَلَى أَيْتَامِهِ. وَفِي هَذَا الْحَدِيثِ أَيْضًا , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَظَ النِّسَاءَ فَقَالَ: تَصَدَّقْنَ وَلَمْ يَذْكُرْ فِي ذَلِكَ أَمْرَ أَزْوَاجِهِنَّ. فَدَلَّ ذَلِكَ أَنَّ لَهُنَّ الصَّدَقَةَ بِمَا أَرَدْنَ مِنْ أَمْوَالِهِنَّ , بِغَيْرِ أَمْرِ أَزْوَاجِهِنَّ