শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৬৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৫। ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) ……. সুওয়ায়দ ইবন গাফালা (রাহঃ) থেকে বর্ণিত যে, উমর ইবন খাত্তাব (রাযিঃ) জাবিয়া নামক স্থানে খুতবা দিয়েছেন এবং বলেছেন, আল্লাহর নবী (ﷺ) দুই বা তিন বা চার আঙ্গুল পরিমাণের অধিক রেশম পরিধান (ব্যবহার) করতে নিষেধ করেছেন।
كتاب الكراهة
6665 - مَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا مُعَاذُ بْنُ هِشَامٍ , قَالَ: ثنا أَبِي , عَنْ قَتَادَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ , أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ خَطَبَ بِالْجَابِيَةِ , فَقَالَ: «نَهَى نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ أُصْبُعَيْنِ أَوْ ثَلَاثٍ أَوْ أَرْبَعٍ»