শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৬৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৪। ফাহদ (রাহঃ) ...... মিসওয়ার ইবন মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কিছু জুব্বা এসেছে এ সংবাদ আমার পিতা মাখরামা (রাযিঃ)-এর কাছে পৌঁছল। তিনি বললেন, হে বৎস! আমার নিকট সংবাদ পৌঁছেছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কিছু জুব্বা এসেছে এবং তিনি তা বণ্টন করছেন। তুমি আমাকে তাঁর কাছে নিয়ে যাও। রাবী বলেন, আমরা গেলাম এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাঁর গৃহে পেলাম। আমার পিতা আমাকে বললেন, হে বৎস! আমার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ডাক। মিসওয়ার (রাযিঃ) বললেন, আমার জন্য এই কাজটি অত্যন্ত ভারী মনে হল এবং আমি বললাম, আমি আপনার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কিভাবে ডাকব? তিনি বললেন, বৎস! রাসূলুল্লাহ্ (ﷺ) কঠোর স্বভাবের নন। অনন্তর আমি তাঁকে ডাকলাম। তিনি বেরিয়ে এলেন এবং তাঁর পরণে ছিল একটি স্বর্ণ খচিত রেশমী জুব্বা। তিনি বললেন, হে মাখরামা! আমি এটি তোমার জন্য লুকিয়ে রেখেছি। অনন্তর তিনি সেটি (জুব্বাটি) তাঁকে দিয়ে দিলেন।
বিশ্লেষণ : আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, একদল বিশেষজ্ঞ আলিম এই মত গ্রহণ করেছেন যে, নারী এবং পুরুষের জন্য রেশমী কাপড় ব্যবহারে কোন অসুবিধা নেই। তাঁরা এ ব্যাপারে এই (উল্লেখিত) হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। পক্ষান্তরে অন্যান্য আলিমগণ পুরুষদের জন্য রেশমী কাপড় পরিধান করাকে মাকরূহ বা অপসন্দনীয় সাব্যস্ত করেছেন। তাঁরা এ বিষয়ে নবী (ﷺ) থেকে বর্ণিত মুতাওয়াতির হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন, যাতে তিনি এর থেকে নিষেধ করেছেন। সেই হাদীসসমূহ থেকে কিছু নিম্নরূপ :
كتاب الكراهة
بَابُ لُبْسِ الْحَرِيرِ
6664 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ , عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ , عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ , فَبَلَغَ ذَلِكَ أَبِي مَخْرَمَةَ , فَقَالَ: يَا بُنَيَّ , إِنَّهُ قَدْ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ فَهُوَ يَقْسِمُهَا , فَاذْهَبْ بِنَا إِلَيْهِ. قَالَ: فَذَهَبْنَا , فَوَجَدْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَنْزِلِهِ فَقَالَ لِي أَبِي: يَا بُنَيَّ , ادْعُ لِي رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ الْمِسْوَرُ: فَأَعْظَمْتُ ذَلِكَ , وَقُلْتُ أَدْعُو لَكَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ . فَقَالَ: يَا بُنَيَّ , إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ. [ص:244] فَدَعَوْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ مُزَرٌّ بِذَهَبٍ، فَقَالَ: «يَا مَخْرَمَةُ , هَذَا خَبَّأْتُهُ لَكَ» ، فَأَعْطَاهُ إِيَّاهُ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا , فَقَالُوا لَا بَأْسَ بِلُبْسِ الْحَرِيرِ , لِلرِّجَالِ وَالنِّسَاءِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَكَرِهُوا لُبْسَ الْحَرِيرِ لِلرِّجَالِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِالْآثَارِ الْمُتَوَاتِرَةِ الْمَرْوِيَّةِ , فِي النَّهْيِ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَمِنْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান