শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬৩১৭
আন্তর্জাতিক নং: ৬৩১৮
শিকার,জবাই ও কুরবানীর বিধান
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৭-১৮। আলী ইব্‌ন মা'বাদ..... আব্দুল্লাহ্ ইবন যায়দ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন, হযরত ইবরাহীম (আ) মক্কা মুকাররামাকে হারাম করেছেন এবং মক্কার অধিবাসীদের জন্য দু'আ করেছেন। আর আমি মদীনাকে হারাম করেছি এবং মদীনার অধিবাসীদের জন্যও তদ্রূপ দুআ করেছি যেমন
হযরত ইবরাহীম (আ) মক্কার লোকদের জন্য দু'আ করেছেন। আল্লাহ্ পাক যেন তাদের সা ও মুদ্দ-এর মধ্যে বরকত প্রদান করেন।

আলী ..... আমর ইবন ইয়াহইয়া হতে বর্ণনা করেন, অতঃপর তিনি তাঁর সনদে অনুরূপ বর্ণনা করেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6317 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ , قَالَ: ثنا وُهَيْبٌ , قَالَ: ثنا عَمْرُو بْنُ يَحْيَى , عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ حَرَّمَ مَكَّةَ , وَدَعَا لَهُمْ , وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ , وَدَعَوْتُ لَهُمْ بِمِثْلِ مَا دَعَا بِهِ إِبْرَاهِيمُ لِأَهْلِ مَكَّةَ , أَنْ يُبَارِكَ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ»

6318 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান