শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬৩১৬
শিকার,জবাই ও কুরবানীর বিধান
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৬। ইবন খুযায়মা..... শারজীল বলেন, একবার হযরত যায়দ ইবন সাবিত (রাযিঃ) আমাদের নিকট আগমন করলেন, তখন আমরা (শিকার ধরবার জন্য) মদীনায় জাল টানাচ্ছিলাম। অতঃপর তিনি তা ধরে নিক্ষেপ করলেন এবং বললেন, তোমরা কি জান না যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার শিকার ধরা হারাম করেছেন?
كتاب الصيد والذبائح والأضاحي
6316 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: ثنا زِيَادُ بْنُ سَعْدٍ، عَنْ شُرَحْبِيلَ، قَالَ: أَتَانَا زَيْدُ بْنُ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَنَحْنُ نَنْصِبُ فِخَاخًا لَنَا بِالْمَدِينَةِ , فَرَمَى بِهَا وَقَالَ: «أَلَمْ تَعْلَمُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ صَيْدَهَا؟»