শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬৩১৪
শিকার,জবাই ও কুরবানীর বিধান
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৪। ইউনুস ....... আতা ইবন ইয়াসার হযরত আবু আইয়ূব আনসারী (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার তিনি কতিপয় গোলামকে পেয়েছিলেন, যারা একটি শৃগালকে ধরা দেয়ার জন্য বাধ্য করেছিল। অতঃপর তিনি তাদেরকে তাড়িয়ে দিলেন। মালিক বলেন, আমি তো শুধু এ কথাই জানি যে, তিনি তাদেরকে এ কথাই বলেছিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হারাম করা এলাকায় এমন করা হচ্ছে।
كتاب الصيد والذبائح والأضاحي
6314 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي مَالِكٌ , عَنْ يُونُسَ بْنِ يُوسُفَ , عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ وَجَدَ غِلْمَانًا , قَدْ لَجَئُوا ثَعْلَبًا إِلَى زَاوِيَةٍ , فَطَرَدَتْهُمْ. قَالَ مَالَكَ: لَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ قَالَ: «أَفِي حَرَمِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْنَعُ هَذَا؟»