শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬৩১৩
শিকার,জবাই ও কুরবানীর বিধান
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৩। আলী ইব্‌ন মা'বাদ ..... সালিহ ইবন ইবরাহীম তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার কুম্বুলা নামক স্থানে আমি একটা পাখি শিকার করলাম, অতঃপর তা হাতে নিয়ে আমি বের হলাম। এমন সময় আমার পিতা আব্দুর রহমান ইবন আওফ (রাযিঃ)-এর সাথে আমার সাক্ষাত হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি ? আমি বললাম এটা একটা পাখি, যা কুম্বুলা নামক স্থানে শিকার করেছি। অতঃপর তিনি অতি কঠিন হস্তে আমার কান মলে দিলেন। তারপর তিনি আমার হাত থেকে নিয়ে পাখিটা ছেড়ে দিলেন। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার দু'প্রস্তরময় ভূখণ্ডের মাঝের শিকার হারাম করেছেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6313 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو ثَابِتٍ عِمْرَانُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الزُّهْرِيُّ , عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ , عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، قَالَ: اصْطَدْتُ طَيْرًا بِالْقُنْبُلَةِ , فَخَرَجْتُ بِهِ فِي يَدِي فَلَقِيَنِي أَبِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: مَا هَذَا؟ فَقُلْتُ: طَيْرًا اصْطَدْتُهُ بِالْقُنْبُلَةِ , فَعَرَكَ أُذُنِي عَرْكًا شَدِيدًا ثُمَّ أَرْسَلَهُ مِنْ يَدِي ثُمَّ قَالَ: «حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَيْدَ مَا بَيْنَ لَابَتَيْهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান