শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২৮৯
শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৮৯। ইব্ন আবু দাউদ..... যুবায়দ হতে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) তাঁকে জানিয়েছেন, একবার তিনি পরিবারের নিকট এলে তিনি তাদের নিকট সারীদের একটা পেয়ালা ও কুরবানীর গোশত দেখতে পেলেন। কিন্তু তিনি তা খেতে অস্বীকার করলেন। অতঃপর তিনি তাঁর ভাই কাতাদাহ ইবন নু'মানের নিকট এলে তিনি তাকে এ হাদীস শুনালেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্জের বছর বলেছেন, আমি তোমাদেরকে তিন দিনের বেশী কুরবানীর গোশত খেতে নিষেধ করেছিলাম। এখন আমি তোমাদের জন্য তা হালাল করছি। অতএব তোমরা যা ইচ্ছা তা হতে খাও।
كتاب الصيد والذبائح والأضاحي
6289 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ زُبَيْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، رَضِيَ اللهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّهُ، أَتَى أَهْلَهُ , فَوَجَدَ عِنْدَهُمْ قَصْعَةَ ثَرِيدٍ , وَلَحْمٍ مِنْ لَحْمِ الْأَضَاحِيِّ , فَأَبَى أَنْ يَأْكُلَهُ. فَأَتَى قَتَادَةُ بْنُ النُّعْمَانِ , أَخُوهُ , فَحَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحَجِّ , قَالَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ لَا تَأْكُلُوا لُحُومَ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ , وَإِنِّي أُحِلُّهُ لَكُمْ , فَكُلُوا مِنْهُ مَا شِئْتُمْ»