শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২০৬
শিকার,জবাই ও কুরবানীর বিধান
যে সব দোষসহ হারাম শরীফে যবেহ করার জন্য কোন পশু প্রেরণ করা জায়েয নয় এবং যে সব দোযে কোন কুরবানীর পশু কুরবানী করা জায়েয নয়
৬২০৬। সুলায়মান ইবন আব ...... জুবাই ইন কুলায় বলেন, আমি হযরত আলী (রাযিঃ)-কে বলতে শুনে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ভাঙ্গা শিং ও কাটা কাবিশিষ্ট পশু কুরবানী করতে নিষেধ করেছেন। কাতাদাত বলেন, আমি সাইদ ইবনুল মুত্তালিবকে জিজ্ঞেস করলাম…-এর অর্থ কি? তিনি বললেন, যখন অর্ধেক কিংবা ততােধিক কান কাটা হয়।
كتاب الصيد والذبائح والأضاحي
6206 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ جُرَيَّ بْنَ كُلَيْبٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَضْبَاءِ الْقَرْنِ وَالْأُذُنِ»
قَالَ قَتَادَةُ: فَقُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ: مَا عَضْبَاءُ الْأُذُنِ؟ قَالَ: إِذَا كَانَ النِّصْفُ فَأَكْثَرُ مِنْ ذَلِكَ، مَقْطُوعًا "
قَالَ قَتَادَةُ: فَقُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ: مَا عَضْبَاءُ الْأُذُنِ؟ قَالَ: إِذَا كَانَ النِّصْفُ فَأَكْثَرُ مِنْ ذَلِكَ، مَقْطُوعًا "
হাদীসের ব্যাখ্যা:
কুরবানী মুলতঃ বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে এক প্রকার নযরানা। তাই সাধ্যানুসারে ভাল পশু কুরবানী করা উচিত। খোড়া, অন্ধ, কান বিহীন, রুগ্ন, দুর্বল, জীর্ণ-শীর্ণ, ভাঙ্গা শিং বিশিষ্ট এবং কানছেঁড়া পশু আল্লাহর উদ্দেশ্যে কুরবানী করা উচিত নয়। কুরআন মাজীদে তাই ইরশাদ হয়েছে: لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ "তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভকরবে না।" (৩, সূরা আলে ইমরান: ৯২)
এটাই কুরবানী সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর নির্দেশনার প্রাণশক্তি ও বিশেষ উদ্দেশ্যে।
এটাই কুরবানী সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর নির্দেশনার প্রাণশক্তি ও বিশেষ উদ্দেশ্যে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)