শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২০৭
শিকার,জবাই ও কুরবানীর বিধান
যে সব দোষসহ হারাম শরীফে যবেহ করার জন্য কোন পশু প্রেরণ করা জায়েয নয় এবং যে সব দোযে কোন কুরবানীর পশু কুরবানী করা জায়েয নয়
৬২০৭। সুলায়মান ...... শুরায় ইব্ন নু'মান হামদানী হযরত আলী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, কানের অগ্রভাগ কাটা কিংবা পশ্চাভাগ কাটা এমন পশু কুরবানী করতে রাসূলুল্লাহ (ﷺ)-নিষেধ করেছেন এবং এমন পশু কুরবানী করতে নিষেধ করেছেন, যার কান লম্বা আকারে কাটা কিংবা গােলাকার হয়ে কাটা কিংবা ফাটা হয় অথবা যার নাক কাটা হয়।
كتاب الصيد والذبائح والأضاحي
6207 - حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ الْهَمْدَانِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِمُقَابَلَةٍ , أَوْ مُدَابَرَةٍ , أَوْ شَرْقَاءَ , أَوْ خَرْقَاءَ , أَوْ جَدْعَاءَ»