শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৪. উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৫৮৮৭
উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়
ওয়াকফকৃত সদাকাসমূহ
৫৮৮৭। ইয়াযীদ ইব্‌ন সিনান ….. নাফে' হযরত ইব্‌ন উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেনঃ হযরত উমর (রাযিঃ) একবার খায়বারে একটা যমীন লাভ করলেন। অতঃপর তিনি নবী(ﷺ)-এর নিকট পরামর্শ করার জন্য উপস্থিত হলেন। তিনি বললেন, আমি একটা যমীন লাভ করেছি, তার চেয়ে উত্তম মাল আমি কখন লাভ করিনি। আপনি এ সম্পর্কে কি নির্দেশ প্রদান করেন? তিনি বললেন : তােমার ইচ্ছা হলে তুমি মূল আটকিয়ে রাখবে, যা না তাে বিক্রয় করা যাবে আর না তা হেবা করা যাবে। আবু আসিম বলেন, আমার ধারণা (আমার শায়খ ইব্‌ন আওন) তিনি এ কথাও বলেছেন, তা বিক্রয়ও করা যাবে না। রাবী বলেন, অতঃপর তিনি তা (যমীন) ফকীর, আত্মীয়, গােলাম- বাদী, জিহাদ ফী সাবীলিল্লাহ, মুসাফির ও দুর্বলদের মধ্যে সদকা করে দিলেন। তবে যে ব্যক্তি তার মুতাওয়াল্লী হবে, তার পক্ষে প্রয়ােজনে খাওয়ায় কোন গুনাহ হবে না। তবে সে সঞ্চয় করতে পারবে না। রাবী বলেন, পরে আমি হাদীসটি মুহাম্মাদ-এর নিকট বর্ণনা করলে, তিনি غير متمول এর স্থানে متائل বললেন।
كتاب الهبة والصدقة
بَابُ الصَّدَقَاتِ الْمَوْقُوفَاتِ
5887 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ قَالَ: ثنا أَبُو عَاصِمٍ وَسَعِيدُ بْنُ سُفْيَانَ الْجَحْدَرِيُّ قَالَا: ثنا ابْنُ عَوْنٍ قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْمِرُهُ فَقَالَ إِنِّي أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَحْسَنَ مِنْهَا فَكَيْفَ تَأْمُرُنِي. قَالَ: «إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا لَا تُبَاعُ وَلَا تُوهَبُ» قَالَ أَبُو عَاصِمٍ وَأَرَاهُ قَالَ: «لَا تُورَثُ» . قَالَ: فتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَالْقُرْبَى وَالرِّقَابِ وَفِي سَبِيلِ اللهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّعِيفِ، لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا غَيْرَ مُتَمَوِّلٍ قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُحَمَّدٍ فَقَالَ: غَيْرَ مُتَأَثِّلٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান