শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৮০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১১. মক্কার জমীন বিক্রয় করা ও ভাড়া দেয়া
৫৬৮০। ফাহদ বলেন, ..... মুজাহিদ হতে বর্ণিত। তিনি বলেন, 'মক্কা' একটি মুহাব স্থান। এর বাড়ী বিক্রয় করা জায়িয নয় এবং ইজারা দেয়াও জায়িয নয়।
অপর পক্ষে উলামা-ই কিরামের অন্য একটি দল* এ বিষয়ে দ্বিমত পোষণ করেন। তারা বলেন, মক্কার যমীন বিক্রয় করা ও ইজারা দেয়ায় কোন অসুবিধা নেই। তারা মক্কাকে অন্যান্য শহরের সমতুল্য মনে করেন। যারা এমত পোষণ করে, তাদের মধ্যে একজন হলেন, ইমাম আবু ইউসুফ (রাহঃ)। এ ব্যাপারে তারা নিম্নের হাদীসকে প্রমাণ হিসেবে পেশ করেনঃ

كتاب البيوع و الصرف
5680 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ، قَالَ أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّهُ قَالَ: مَكَّةُ مُبَاحٌ , لَا يَحِلُّ بَيْعُ رِبَاعِهَا , وَلَا إِجَارَةُ بُيُوتِهَا وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا بَأْسَ بِبَيْعِ أَرْضِهَا وَإِجَارَتِهَا , وَجَعَلُوهَا فِي ذَلِكَ كَسَائِرِ الْبُلْدَانِ. وَمِمَّنْ ذَهَبَ إِلَى هَذَا الْقَوْلِ , أَبُو يُوسُفَ وَاحْتَجُّوا فِي ذَلِكَ
হাদীসের তাখরীজ (সূত্র):
* আল্লামা আইনী (র) বলেন, এ সমস্ত উলামা-ই কিরাম দ্বারা তাঊস, আমর ইবন দীনার, শাফেঈ, আবূ ইউসুফ, আহমদ ও ইবনুল মুনযিরকে বুঝান হয়েছে।