শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৭২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৭১। ইউনূস বলেন, ....... আমর ইবন শু'আইব তাঁর পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করেন, নবী (ﷺ) একত্রে বিক্রয় করা ও ঋণ দেয়া হতে নিষেধ করেছেন।*
তারা বলেন, বিক্রয় করা নিজেই একটি শর্ত, অতঃপর যখন তার সহিত অন্য আর একটি শর্ত জুড়ে দেয়া হয়, তখন বিক্রয়ের মধ্যে দুটি শর্ত হয়ে যায়। তাদের মতে উল্লেখিত হাদীসে এই দুটি শর্তের কথাই উল্লেখ করা হয়েছে, যা হতে নিষেধ করা হয়েছে। তবে তাদের এ মতের বিরোধিতাও করা হয়েছে। এর বিপরীতে বলা হয়, বিক্রয়ের মধ্যে দুটি শর্তের অর্থ হলো, নগদ হলে বিক্রয় হবে, “এক হাযার দিরহামে" (উদাহরণ স্বরূপ) আর এক বছর বিলম্বের হলে বিক্রয় হবে একশ দীনারে। এমতাবস্থায় যদি এভাবে বিক্রয় সংঘটিত হয় যে, ক্রেতা এর যে কোন একটিকে গ্রহণ করে জিনিসের মূল্য পরিশোধ করতে পারবে। এ নিয়মে ক্রয়-বিক্রয় হলে তা হবে ফাসিদ ক্রয়-বিক্রয়। কারণ, ক্রয়-বিক্রয়ের এ চুক্তি অজ্ঞাত মূল্যের বিনিময়ে হয়েছে। আর এ পক্ষের দলীল হলো ঐ সব হাদীস, যা সাহাবা-ই কিরাম হতে বর্ণিত হয়েছেঃ

كتاب البيوع و الصرف
5672 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعٍ وَسَلَفٍ قَالُوا: فَالْبَيْعُ فِي نَفْسِهِ شَرْطٌ , فَإِذَا شُرِطَ فِيهِ شَرْطٌ آخَرُ , فَكَانَ هَذَا شَرْطَيْنِ فِي بَيْعٍ , فَهَذَا هُوَ الشَّرْطَانِ الْمَنْهِيُّ عَنْهُمَا عِنْدَهُمْ , الْمَذْكُورَانِ فِي هَذَا الْحَدِيثِ. وَقَدْ خُولِفُوا فِي ذَلِكَ فَقِيلَ: الشَّرْطَانِ فِي الْبَيْعِ , هُوَ: أَنْ يَقَعَ الْبَيْعُ عَلَى أَلْفِ دِرْهَمٍ حَالٍّ أَوْ عَلَى مِائَةِ دِينَارٍ إِلَى سَنَةٍ , فَيَقَعُ الْبَيْعُ عَلَى أَنْ يُعْطِيَهُ الْمُشْتَرِي أَيَّهُمَا شَاءَ , فَالْبَيْعُ فَاسِدٌ , لِأَنَّهُ وَقَعَ بِثَمَنٍ مَجْهُولٍ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ , مِمَّا قَدْ رُوِيَ عَنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
হাদীসের তাখরীজ (সূত্র):
* তিরমিযী ও ইবন মাজা।