শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৭৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৭৩। বিশর ইবনুল হাসান বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর স্ত্রী হযরত যায়নাব (রাহঃ) হতে বর্ণিত । একবার তিনি তাঁর একটি বাদী হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর নিকট বিক্রয় করলেন, এবং তার সেবা গ্রহণ করার শর্ত করলেন। উমার (রাযিঃ) কে এটা জানানো হলো তিনি বললেন, তিনি (ইবন মাসউদ) যেন তার নিকটবর্তী না হন, কারণ তার মাঝে আমি কোন কল্যাণ দেখতে পাচ্ছি না।
كتاب البيوع و الصرف
5673 - أَنَّ مُبَشِّرَ بْنَ الْحَسَنِ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَارِثِ , يُحَدِّثُ عَنْ زَيْنَبَ , امْرَأَةِ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ أَنَّهَا بَاعَتْ عَبْدَ اللهِ جَارِيَةً , وَاشْتَرَطَتْ خِدْمَتَهَا. فَذَكَرَ ذَلِكَ لِعُمَرَ فَقَالَ «لَا يَقْرَبَنَّهَا , وَلَا أَجِدُ فِيهَا مَثُوبَةً»
tahqiqতাহকীক:তাহকীক চলমান