শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৬৭
আন্তর্জাতিক নং: ৫৬৬৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৬৭-৬৯। ইবন আবী দাউদ বলেন,..... আমর ইবন শু'আইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, ঋণ ও বিক্রয় একত্রে হালাল নয় আর বিক্রয়ের মধ্যে দুটি শর্ত আরোপ করাও হালাল নয়।*

ইবন আবী দাউদ বলেন, …… হাম্মাদ ইবন যায়েদ স্বীয় সনদে অনুরূপ বর্ণনা করেছেন।**

আবু উমাইয়্যা বলেন, ..... হাম্মাদ ইবন যায়েদ স্বীয় সনদে অনুরূপ বর্ণনা করেছেন।***
كتاب البيوع و الصرف
5667 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ سَلَفٌ وَبَيْعٌ , وَلَا شَرْطَانِ فِي بَيْعٍ»

5668 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ , ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

5669 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

* আবূ দাউদ।

** আবূ ইয়ালা' তার মুসনাদ গ্রন্থে।

** নাসায়ী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান