শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৬৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৬৬। নসর ইবন মারযূক বলেন, ...... আমর ইবন শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিক্রয় করা ও করয দেয়া হতে এবং বিক্রয়ের মধ্যে দুটি শর্ত আরোপ করা হতে নিষেধ করেছেন।*
كتاب البيوع و الصرف
5666 - فَمَا حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ , قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعٍ وَسَلَفٍ , وَعَنْ شَرْطَيْنِ فِي بَيْعَةٍ

হাদীসের তাখরীজ (সূত্র):

* হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করে বলেন, এটি একটি হাসান-সহীহ্ হাদীস।
tahqiqতাহকীক:তাহকীক চলমান