শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৫৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৫৮। ইউনুস বলেন, ..... নাফে হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার হযরত আয়েশা (রাযিঃ) হযরত বারীরা (রাযিঃ)-কে ক্রয় করে আযাদ করার ইচ্ছা করলে হযরত বারীরা (রাযিঃ)-এর মনীব তাঁকে বললো, আপনার নিকট আমরা তাকে এই শর্তে বিক্রয় করব যে, তার ولاء (তার মৃত্যুর পরে তার উত্তরাধিকার) আমাদের হবে। হযরত আয়েশা (রাযিঃ) বিষয়টি হযরত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উল্লেখ করলেন। তিনি তাঁকে বললেন, তাদের এ শর্ত যেন তোমাকে ক্রয় করা হতে বিরত না রাখে। বস্তুতঃ ولاء তারই, যে আযাদ করে।
كتاب البيوع و الصرف
5658 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عَائِشَةَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ فَتُعْتِقَهَا , فَقَالَ لَهَا أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلَاءَهَا لَنَا. فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا يَمْنَعُكَ ذَلِكَ , فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান