শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৫৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৯. যা বিক্রয় করা হতে নিষেধ করা হয়েছে যাবত না তা কবযা করা হবে
৫৬৫৩। ইউনুস বলেন, ..... তাউস হযরত ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, কবয়া করারপূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ) যা বিক্রয় করতে নিষেধ করেছেন, তা হলো খাদ্যদ্রব্য। হযরত ইবন আব্বাস (রাযিঃ) নিজস্ব মত হিসাবে বলেন, আমার ধারণা, অন্যসব বস্তুও অনুরূপ (কবযা করার পূর্বে বিক্রয় করা) নিষিদ্ধ।*
তো হযরত ইবন আব্বাস (রাযিঃ)-এর মতে আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিষেধাজ্ঞার লক্ষ্য যে খাদ্যদ্রব্য, তা এমন বস্তুকে উক্ত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হতে বাধার সৃষ্টি করে না, যা খাদ্য নয়। হযরত জাবির ইবন আব্দিল্লাহ্ (রাযিঃ) হতে অনুরূপ মত বর্ণিত আছে।
তো হযরত ইবন আব্বাস (রাযিঃ)-এর মতে আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিষেধাজ্ঞার লক্ষ্য যে খাদ্যদ্রব্য, তা এমন বস্তুকে উক্ত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হতে বাধার সৃষ্টি করে না, যা খাদ্য নয়। হযরত জাবির ইবন আব্দিল্লাহ্ (রাযিঃ) হতে অনুরূপ মত বর্ণিত আছে।
كتاب البيوع و الصرف
5653 - مَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَمْرٍو , عَنْ طَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَمَّا الَّذِي نَهَى عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْعُ الطَّعَامِ قَبْلَ أَنْ يُسْتَوْفَى. قَالَ ابْنُ عَبَّاسٍ بِرَأْيِهِ وَأَحْسِبُ كُلَّ شَيْءٍ مِثْلَهُ فَهَذَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا , لَمْ يَمْنَعْهُ قَصْدُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهْيِ إِلَى الطَّعَامِ , أَنْ يُدْخِلَ فِي ذَلِكَ النَّهْيِ , غَيْرَ الطَّعَامِ. وَقَدْ رَوَى ابْنُ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا , مِثْلَ ذَلِكَ أَيْضًا
হাদীসের তাখরীজ (সূত্র):
* হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।