শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৫২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৯. যা বিক্রয় করা হতে নিষেধ করা হয়েছে যাবত না তা কবযা করা হবে
৫৬৫২। ইবন আবী দাউদ বলেন, ....... উবাইদ ইবন হুনাইন হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমি বাজার হতে তেল ক্রয় করলাম, অতঃপর যখন আমি বুঝে নিলাম তখন এক জনের সাথে দেখা হলো এবং সে আমাকে ভাল লাভ দিতে চাইল, আমি সম্মত হয়ে তার সাথে হাত মিলাতে ইচ্ছা করলাম। ঠিক এমন সময় পেছন হতে এক ব্যক্তি আমার দু' হাত ধরলো, ফিরে দেখি, তিনি যায়দ ইবন সাবিত (রাযিঃ)। তিনি বললেন, যে স্থান হতে ক্রয় করেছ, ঠিক সেই স্থানে বিক্রয় করনা, যাবত না নিজের ঘরে তা নিয়ে রাখ। (অর্থাৎ কবযা কর) কারণ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে ঐ স্থানে জিনিস বিক্রয় করতে নিষেধ করেছেন, যেখান হতে তা ক্রয় করা হয়, যাবত না ব্যবসায়ীরা তা নিজ নিজ বাসস্থানে নিয়ে রাখে।*
হযরত যয়িদ ইবন সাবিত (রাযিঃ) যখন এ সংবাদ দিলেন যে, তেল ঐ বস্তুরই অন্তর্ভুক্ত, যা কবযা করার পূর্বে বিক্রয় করা জায়িয নয়, অথচ তেল এমন কোন খাদ্য নয়, যা ক্রয় করে কবযা করার পূর্বে বিক্রয় করা নিষিদ্ধ বলে হযরত ইবন উমার (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে পূর্বেই জানতেন। আর তেল খাদ্য নয় বলেই তিনি তা কবযা করার পূর্বে বিক্রয় করার ইচ্ছা করেছিলেন। কিন্তু তিনি হযরত যায়দ ইবন সাবিত (রাযিঃ) হতে নিষেধাজ্ঞা শুনবার পর তা তিনি গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ) হতে যে হাদীস তিনি শুনেছেন (অর্থাৎ ক্রয় করা খাদ্য কবযা করার পূর্বে বিক্রয় করা জায়িয নয়।) তা 'অ-খাদ্যকে খাদ্যের হুকুমভুক্ত হতে বাধা দেয়নি। অতঃপর যায়দ ইবন সাবিত (রাযিঃ) তাঁর বক্তব্যকে আরো জোরদার করে বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যেখান হতে মাল ক্রয় করা হয় সেখানেই তা বিক্রয় করতে আমাদেরকে নিষেধ করেছেন, যাবত না ব্যবসায়ীরা নিজ নিজ বাসস্থানে তা নিয়ে রাখে। এ হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) সর্বপ্রকার মালকে একই হুকুমের অন্তর্ভুক্ত করেছেন, যার মধ্যে 'অ-খাদ্য দ্রব্যও' রয়েছে। এটা একথাই প্রমাণ করে যে, খাদ্য, অ-খাদ্য কোন দ্রব্যই ক্রয় করার পর কবযা করার পূর্বে তা বিক্রি করা যাবে না। আর ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হতে জানা যায় যে, তিনি যে কবযা করার পূর্বে বিক্রয় করা হতে নিষেধ করেছেন, তা দ্বারা তার উদ্দেশ্য হলো খাদ্যদ্রব্য, যা নিম্নের হাদীসে বর্ণিত হয়েছেঃ
كتاب البيوع و الصرف
5652 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ أَبِي الزِّنَادِ , عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ , عَنِ ابْنِ عُمَرَ قَالَ: ابْتَعْتُ زَيْتًا بِالسُّوقِ , فَلَمَّا اسْتَوْجَبْتُهُ , لَقِيَنِي رَجُلٌ فَأَعْطَانِي بِهِ [ص:39] رِبْحًا حَسَنًا , فَأَرَدْتُ أَنْ أَضْرِبَ عَلَى يَدِهِ فَأَخَذَ رَجُلٌ مِنْ خَلْفِي بِذِرَاعَيَّ , فَالْتَفَتُّ إِلَيْهِ , فَإِذَا هُوَ زَيْدُ بْنُ ثَابِتٍ فَقَالَ لَا تَبِعْهُ حَيْثُ ابْتَعْتَهُ حَتَّى تَحُوزَهُ إِلَى رَحْلِكَ , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَبِيعَ السِّلَعَ حَيْثُ تُبْتَاعُ , حَتَّى تَحُوزَهَا التُّجَّارُ إِلَى رِحَالِهِمْ فَلَمَّا أَخْبَرَ زَيْدٌ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنَّ الزَّيْتَ قَدْ دَخَلَ فِيمَا كَانَ نَهَى عَنْ بَيْعِهِ قَبْلَ قَبْضِهِ , وَهُوَ غَيْرُ الطَّعَامِ الَّذِي كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَلِمَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّهْيَ عَنْ بَيْعِهِ بَعْدَ ابْتِيَاعِهِ حَتَّى يُقْبَضَ , وَعَمِلَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَلَى ذَلِكَ , فَأَرَادَ بَيْعَ الزَّيْتِ قَبْلَ قَبْضِهِ , لِأَنَّهُ لَيْسَ مِنَ الطَّعَامِ , فَقَبِلَ ذَلِكَ مِنْهُ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَلَمْ يَكُنْ كَانَ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا قَدْ ذَكَرْنَاهُ عَنْهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ , مِنْ قَصْدِهِ إِلَى الطَّعَامِ , بِمَانِعِ أَنْ يَكُونَ غَيْرُ الطَّعَامِ فِي ذَلِكَ بِخِلَافِ الطَّعَامِ , ثُمَّ أَكَّدَ زَيْدُ بْنُ ثَابِتٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ فِي ذَلِكَ فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا عَنِ ابْتِيَاعِ السِّلَعِ حَيْثُ تُبْتَاعُ , حَتَّى تَحُوزَهَا التُّجَّارُ إِلَى رِحَالِهِمْ» فَجَمَعَ فِي ذَلِكَ كُلَّ السِّلَعِ , وَفِيهَا غَيْرُ الطَّعَامِ , فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُ لَا يَجُوزُ بَيْعُ شَيْءٍ ابْتِيعَ إِلَّا بَعْدَ قَبْضِ مُبْتَاعِهِ إِيَّاهُ , طَعَامًا كَانَ أَوْ غَيْرَ الطَّعَامِ. وَقَدْ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَقَدْ عَلِمَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصْدَهُ بِالنَّهْيِ عَنْ بَيْعِ مَا لَمْ يُقْبَضْ إِلَى الطَّعَامِ.

হাদীসের তাখরীজ (সূত্র):

* হাদীসটি আবু দাউদ ও দারেকুতনী (র) বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান