শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫১৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫১৩। ফাহদ বলেন, আবু বকর ইবনে আবী শায়বা ..... হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা বাণিজ্যিক কাফেলাকে (পথে থাকতেই) ধরে ফেলতাম এবং অনুমান করে তাদের নিকট হতে খাদ্য ক্রয় করতাম। পরে রাসূলুল্লাহ (ﷺ) উক্ত খাদ্য স্থানান্তরিত করার পূর্বে বিক্রয় করতে নিষেধ করেন।
كتاب البيوع و الصرف
5513 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مُسْهِرٍ , عَنْ عُبَيْدِ اللهِ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ , فَنَشْتَرِي مِنْهُمُ الطَّعَامَ جُزَافًا , فَنَهَانَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَهُ , حَتَّى نُحَوِّلَهُ مِنْ مَكَانِهِ , أَوْ نَنْقُلَهُ