শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫১২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫১২। ইবরাহীম ইবনে মারযূক বলেন, বিশর ইবনে আমর ..... নবী (ﷺ)-এর জনৈক সাহাবী হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন, তােমরা আমদানিকৃত 'মাল' (পথেই) ধরে ফেললা না।

বিশ্লেষণ
আবু জা'ফর বলেনঃ একদল উলামা-ই কিরাম এ সব হাদীস দলীল হিসেবে পেশ করে বলেন, যে ব্যক্তি কোন পণ্য বাজারে আসার আগেই পথে ধরে ফেলে তা ক্রয় করল, তার এ ক্রয় করা বাতিল।* পক্ষান্তরে অন্য একদল আলিম** এদের বিরােধিতা করে বলেন, যে সব শহরে গ্রাম হতে আগত মালের সহিত সাক্ষাত করে ক্রয় করলে শহরবাসীরা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে এরূপ সাক্ষাত করা মাকরূহ। অবশ্য তাদের নিকট হতে ক্রয় করা জায়িয। পক্ষান্তরে যে সব শহরের অধিবাসীরা এরূপ সাক্ষাত করায় ক্ষতিগ্রস্ত হয়না, সে সব শহরে সাক্ষাত করায় কোন অসুবিধা নেই। আর তাদের এ মত প্রমাণিত করার জন্য তারা এ হাদীস পেশ করেনঃ
كتاب البيوع و الصرف
5512 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَا تَلَقَّوْا الْجَلَبَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَاحْتَجَّ قَوْمٌ بِهَذِهِ الْآثَارِ , فَقَالُوا: مَنْ تَلَقَّى شَيْئًا قَبْلَ دُخُولِهِ السُّوقَ , ثُمَّ اشْتَرَاهُ , فَشِرَاؤُهُ بَاطِلٌ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: كُلُّ مَدِينَةٍ يَضُرُّ التَّلَقِّي بِأَهْلِهَا , فَالتَّلَقِّي فِيهَا مَكْرُوهٌ , وَالشِّرَاءُ جَائِزٌ , وَكُلُّ مَدِينَةٍ لَا يَضُرُّ التَّلَقِّي بِأَهْلِهَا , فَلَا بَأْسَ بِالتَّلَقِّي فِيهَا
وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا

হাদীসের তাখরীজ (সূত্র):

* আল্লামা আইনী (র) বলেন, এ সকল উলামা-ই কিরাম দ্বারা উদ্দেশ্য হলেন, লাইস ইন সা’দ, মালেকী মাযহারের কতিপয় উলামা-ই কিরাম ও জাহেরী জামাতের একদল উলামা।

** আল্লামা আইনী বলেন, এসকল উলামা-ই কিরামের দ্বারা উদ্দেশ্য হলেন, আওযাঈ, সাওরী, আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মদ, যুফার ইবন হুযাইল। আর ইমাম শাফেঈ, মালেক ও আহমদও এদের সহিত শুধু এ বিষয়ে একমত যে, গ্রাম হতে আগত মালের সহিত সাক্ষাত করে ক্রয় করলে ক্রয়-বিক্রয়ের চুক্তি তাে হয়ে যাবে, তবে বিক্রেতার ইখতিয়ার থাকবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান