শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৫০৪৩
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
৫. কোন বক্তি মৃত্যুর সময় (মুমূর্ষ অবস্থায়) বলল, আমি যদি মরে যাই তাহলে অমুক আমাকে হত্যা করেছে
৫০৪৩। ফাহাদ (রাহঃ) ….. আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ইয়াহুদী এক বালিকার মাথা দুই পাথরের মাঝে থেতলে দিয়েছিল। তাকে (বালিকাকে) জিজ্ঞাসা করা হলাে যে, তােমার সঙ্গে এই আচরণ কে করেছে, তবে সে কি অমুক? তবে সে কি অমুক? এভাবে বলতে বলতে অবশেষে তারা ইয়াহুদীর (নাম) উল্লেখ করল । অনন্তর তাকে উপস্থিত করা হলে সে স্বীকারােক্তি করল। অতঃপর রাসূলুল্লাহ্(ﷺ) -এর নির্দেশে তার মাথা দুই পাথরের মাঝে থেতলে দেয়া হয়।

সুতরাং এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্(ﷺ) ওই ইয়াহুদীকে তার স্বীকারােক্তির ভিত্তিতে বালিকার দাবি অনুযায়ী হত্যা করেছেন। শুধু বালিকার দাবির উপরে (তাকে হত্যা করা) হয় নাই।
এই বিষয়টি ইজমা তথা তাদের ঐকমত্যের মাঝেও বর্ণনা করা হয়েছেঃ তােমরা কি লক্ষ্য করছ না যে, যদি কোন ব্যক্তি কারাে বিরুদ্ধে হত্যা ইত্যাদীর দাবি করে (অতঃপর বিচারক) বিবাদীর নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করে এবং সে মাথা নেড়ে ইশারা করল যে হ্যাঁ! এতে সে স্বীকারােক্তিকারী গণ্য হবে না। সুতরাং যখন বিবাদীর মাথা নেড়ে ইশারা দ্বারা হ্যাঁ করা স্বীকারােক্তি হয় না যে, এতে তার উপর কোন কিছু ওয়াজিব হবে । তাহলে ফরিয়াদীর মাথার ইশারায় কোন হক বা অধিকার প্রমাণিত না হওয়াটা অধিক সংগতঃ
كتاب الحدود و الجنايات
5043 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: ثنا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ " أَنَّ يَهُودِيًّا رَضَخَ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ فَقِيلَ لَهَا: مَنْ فَعَلَ بِكِ هَذَا؟ أَفُلَانٌ؟ أَفُلَانٌ؟ حَتَّى ذَكَرُوا الْيَهُودِيَّ فَأُتِيَ بِهِ فَاعْتَرَفَ فَأَمَرَ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَخَ رَأْسَهُ بَيْنَ حَجَرَيْنِ " فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا قَتَلَهُ بِإِقْرَارِهِ بِمَا ادَّعَى عَلَيْهِ لَا بِدَعْوَى الْجَارِيَةِ. وَقَدْ بَيَّنَ ذَلِكَ أَيْضًا مَا قَدْ أَجْمَعُوا عَلَيْهِ. [ص:191] أَلَا تَرَى أَنَّ رَجُلًا لَوِ ادَّعَى عَلَى رَجُلٍ دَعْوَى قَتْلًا أَوْ غَيْرَهُ فَسَأَلَ الْمُدَّعَى عَلَيْهِ عَنْ ذَلِكَ فَأَوْمَأَ بِرَأْسِهِ أَيْ: نَعَمْ أَنَّهُ لَا يَكُونُ بِذَلِكَ مُقِرًّا. فَإِذَا كَانَ إِيمَاءُ الْمُدَّعَى عَلَيْهِ بِرَأْسِهِ لَا يَكُونُ مِنْهُ إِقْرَارًا يَجِبُ بِهِ عَلَيْهِ حَقٌّ كَانَ إِيمَاءُ الْمُدَّعِي بِرَأْسِهِ أَحْرَى أَنْ لَا يُوجِبَ لَهُ حَقًّا. وَقَدْ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)