শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৪৬৫১
তালাক - ডিভোর্স অধ্যায়
৮. বাধ্যকৃত ব্যক্তির দেয়া তালাক
৪৬৫১। ফাহাদ (রাহঃ) …… হুযাইফা ইবন আল-ইয়ামান হতে বর্ণনা করেন। তিনি বলেন, “বদর যুদ্ধে আমার অংশ গ্রহণ করার ক্ষেত্রে যে বস্তুটি অন্তরায় হয়েছিল তা হলঃ আমি আমার পিতার সাথে বদরের যুদ্ধে অংশ গ্রহণ করার জন্যে ঘর থেকে বের হয়ে পড়লাম; কিন্তু কুরাইশের কাফিররা আমাদেরকে পাকড়াও করে ফেলল এবং জিজ্ঞেস করল, তোমরা কি মুহাম্মাদ আল-আমীনের কাছে আগমন করছ? উত্তরে আমরা বললাম, আমরাতো শুধু মাত্র মদীনায় যাচ্ছি। তারা আমাদের থেকে ওয়াদা ও অঙ্গীকার নিল যে, আমরা যেন শুধু মাত্র মদীনায়ই আগমন করি এবং মুহাম্মাদ -এর সাথে মিলে যেন যুদ্ধ না করি। আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আগমন করলাম এবং তাঁকে এ সম্বন্ধে সংবাদ দিলাম। তিনি বললেন, “তোমরা এখান থেকে ফিরে যাও এবং তাদের সাথে সম্পাদিত ওয়াদা-অঙ্গীকার পূর্ণ কর। আমরা তাদের বিরুদ্ধে আল্লাহ্ তা'আলার কাছেই সাহায্যে প্রার্থনা করছি।”
كتاب الطلاق
4651 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو أُسَامَةَ , عَنِ الْوَلِيدِ بْنِ جُمَيْعٍ , قَالَ: ثنا أَبُو الطُّفَيْلِ , قَالَ: ثنا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ , قَالَ: مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ بَدْرًا إِلَّا أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي , فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ , فَقَالُوا: إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا فَقُلْنَا: مَا نُرِيدُ إِلَّا الْمَدِينَةَ فَأَخَذُوا مِنَّا عَهْدَ اللهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ , وَلَا نُقَاتِلُ مَعَهُ , فَأَتَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْنَاهُ فَقَالَ: «انْصَرِفَا مِنَ الْوَفَاءِ , نَفِي - ضِدُّ الْغَدْرِ - لَهُمْ بِعُهُودِهِمْ , وَنَسْتَعِينُ اللهَ عَلَيْهِمْ»