শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ৪৪৯৬
আন্তর্জাতিক নং: ৪৪৯৭
তালাক - ডিভোর্স অধ্যায়
৩. আকরা (হায়য কিংবা পবিত্রতা)
৪৪৯৬-৯৭। ইউনুস (রাহঃ) ….. হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) হাফসা বিনত আব্দুর রহমান ইব্‌ন আবু বকর (রাহঃ) হতে বর্ণনা করেন, যখন তিনি তৃতীয় হায়যের রক্ত প্রত্যক্ষ করেন। ইব্‌ন শিহাব বলেন, আমি এ ব্যাপারটি আমরার কাছে উল্লেখ করলাম, তখন তিনি বললেন, উরওয়া (রাযিঃ) সত্য বলেছেন, কিছু সংখ্যক লােক এ সম্পর্কে তার সাথে মতবিরােধ করেন এবং তারা বলেন যে, আল্লাহ্ তা'আলা ইরশাদ করেনঃ ثلاثة قروء অর্থাৎ তিন কুরু। আয়েশা সিদ্দীকা (রাযিঃ) বলেন, তােমরা সত্য বলেছ, তবে তােমরা কি জান اقراء কি? اقراء হচ্ছে اطهار অর্থাৎ তুহুর।


ইউনুস (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন ..... মালিক (রাযিঃ) তাকে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, ইব্‌ন শিহাব (রাহঃ) বলেন, আমি আবু বকর ইব্‌ন আব্দুর রহমান-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমাদের প্রত্যেক ফকীহ-কে আমি আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ন্যায় বলতে শুনেছি।
كتاب الطلاق
4496 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا أَخْبَرَهُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ أَنَّهَا «نَقَلَتْ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ , حِينَ دَخَلَتْ فِي الدَّمِ مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ» . قَالَ ابْنُ شِهَابٍ: فَذَكَرَتْ ذَلِكَ لِعَمْرَةَ , فَقَالَتْ: صَدَقَ عُرْوَةُ , قَدْ جَادَلَهَا فِي ذَلِكَ أُنَاسٌ , وَقَالُوا: إِنَّ اللهَ تَعَالَى يَقُولُ: ثَلَاثَةَ قُرُوءٍ. فَقَالَتْ عَائِشَةُ: «صَدَقْتُمْ , أَتَدْرُونَ مَا الْأَقْرَاءُ؟ إِنَّمَا الْأَقْرَاءُ الْأَطْهَارُ» .

4497 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , قَالَ: قَالَ ابْنُ شِهَابٍ: سَمِعْتُ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ: «مَا أَدْرَكْتُ أَحَدًا مِنْ فُقَهَائِنَا إِلَّا وَهُوَ يَقُولُ هَذَا» , يُرِيدُ الَّذِي قَالَتْ عَائِشَةُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান