শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪৩৫০
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৫০। ইব্ন আবু দাউদ (রাহঃ) ......... আবু সাইদ আল খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি বনু কায়নুকার বাজারে একটি দাসী নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আমার কাছ দিয়ে একজন ইয়াহুদী প্রত্যাগমন করছিলো । তখন সে বললো এটা কার দাসী? আমি বললাম, এটা আমার দাসী। সে বললো, তুমি কি তার সাথে সংগম করে থাকো? আমি বললাম, হা; সে বললো, তাহলে পেটের মধ্যে হয়তো বাচ্চা আছে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, "আমি তার সাথে আযল করে থাকি।" সে বললো, "এটাতো ক্ষুদ্র সুপ্ত জীবন্ত কবর ছাড়া কিছুই নয়।" তখন আমি রাসূলাল্লাহ (ﷺ) এর কাছে আগমন করলাম এবং রাসূলাল্লাহ (ﷺ) এর কাছে ঘটনাটি উল্লেখ করলাম। তিনি বলেন, "ইয়াহুদীরা মিথ্যা বলেছে, ইয়াহুদীরা মিথ্যা বলেছে।"
আবু সাইদ আল খুদরী (রাযিঃ) রাসূলাল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, যারা আযলকে জীবন্ত কবর বলে মনে করে তারা মিথ্যাবাদী।
অতঃপর আলী (রাযিঃ) হতেও মারুফ হাদীস হিসেবে বর্ণিত রয়েছে এবং তার কুফল সম্বন্ধেও অতি সূক্ষ্ণভাবে সতর্কীকরণ রয়েছেঃ
আবু সাইদ আল খুদরী (রাযিঃ) রাসূলাল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, যারা আযলকে জীবন্ত কবর বলে মনে করে তারা মিথ্যাবাদী।
অতঃপর আলী (রাযিঃ) হতেও মারুফ হাদীস হিসেবে বর্ণিত রয়েছে এবং তার কুফল সম্বন্ধেও অতি সূক্ষ্ণভাবে সতর্কীকরণ রয়েছেঃ
كتاب النكاح
4350 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا عَيَّاشٌ الرَّقَّامُ قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: أَقَمْتُ جَارِيَةً لِي بِسُوقِ بَنِي قَيْنُقَاعَ , فَمَرَّ بِي يَهُودِيٌّ , فَقَالَ: مَا هَذِهِ الْجَارِيَةُ؟ قُلْتُ: جَارِيَةٌ لِي. قَالَ: أَكُنْتَ تُصِيبُهَا؟ قُلْتُ: نَعَمْ قَالَ: فَلَعَلَّ فِي بَطْنِهَا مِنْكَ سَخْلَةً؟ قَالَ: قُلْتُ: إِنِّي كُنْتُ أَعْزِلُ عَنْهَا، قَالَ تِلْكَ الْمَوْءُودَةُ الصُّغْرَى. فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «كَذَبَتْ يَهُودُ، كَذَبَتْ يَهُودُ» فَهَذَا أَبُو سَعِيدٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ , قَدْ حَكَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِكْذَابَ مَنْ زَعَمَ أَنَّ الْعَزْلَ مَوْءُودَةٌ. ثُمَّ قَدْ رُوِيَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ رَفْعُ ذَلِكَ , وَالتَّنْبِيهُ عَلَى فَسَادِهِ , بِمَعْنًى لَطِيفٍ حَسَنٍ