শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪৩৪৯
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৪৯। ইউনুস (রাহঃ) ........ আবু সাইদ আল খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলাল্লাহ (ﷺ) এর কাছে সংবাদ পৌছালো যে , ইয়াহুদীরা বলে , নিশ্চয় আযল হলো ক্ষুদ্র সুপ্ত জীবন্ত কবর। রাসূলাল্লাহ (ﷺ) বলেনঃ "ইয়াহুদীরা মিথ্যা বলছে।" রাসূলাল্লাহ (ﷺ) আরও বলেন, যদি তুমি সংগম করো তাহলে যা ভাগ্যে আছে তাই হবে।
كتاب النكاح
4349 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَيَّاشُ بْنُ عُقْبَةَ الْحَضَرِيُّ , عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: بَلَغَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْيَهُودَ يَقُولُونَ إِنَّ الْعَزْلَ هُوَ الْمَوْءُودَةُ الصُّغْرَى [ص:32] فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَتْ يَهُودُ» ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَفْضَيْتَ لَمْ يَكُنْ إِلَّا بِقَدَرٍ»