শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪২৪১
আন্তর্জাতিক নং: ৪২৪৩
বিবাহ-শাদীর অধ্যায়
একজনের কোন বস্তু ক্রয়ের প্রস্তাবের ওপর অন্যের প্রস্তাব দেয়া এবং একজনের বিবাহের প্রস্তাবের ওপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ প্রসঙ্গ
৪২৪১-৪৩। ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) …… ফাতিমা বিনত কাইস (রাযিঃ) হতে শুনেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তাকে বলেছেনঃ "যখন তোমার ইদ্দত শেষ হয়ে যাবে তখন তুমি আমাকে জানাবে।" ফাতেমা বিনতে কাইস (রাযিঃ) বলেনঃ " আমাকে কয়েকজন প্রস্তাবকারী বিবাহের প্রস্তাব প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন মুআবিয়া (রাযিঃ) এবং আবুল জাহাম (রাযিঃ), রাসূলুল্লাহ ﷺ বলেনঃ "মুআবিয়ার অবস্থা নাযুক। আর আবুল জাহাম মহিলাদের পেটায় অথবা তার মধ্যে রয়েছে মহিলাদের প্রতি নিষ্ঠুরতা। তুমি বরং উসামা বিন যায়দকে গ্রহণ করে।"

সুলায়মান ইবন শুআয়ব (রাহঃ) …… ফাতেমা বিনতে কাইস (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

ফাহদ (রাহঃ) …… ফাতেমা কাইস (রাযিঃ) এর মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب النكاح
4241 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ قَالَ: سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ تَقُولُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: إِذَا انْقَضَتْ عِدَّتُكِ فَآذِنِينِي. قَالَتْ: فَخَطَبَنِي خُطَّابٌ - جَمْعُ خَاطِبٍ - فِيهِمْ مُعَاوِيَةُ , وَأَبُو الْجَهْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مُعَاوِيَةَ خَفِيفُ الْحَالِ - أَيْ فَقِيرٌ - وَأَبُو الْجَهْمِ يَضْرِبُ النِّسَاءَ، أَوْ فِيهِ شِدَّةٌ عَلَى النِّسَاءِ , وَلَكِنْ عَلَيْكِ بِأُسَامَةَ بْنِ زَيْدٍ ".

4242 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ، عَنْ فَاطِمَةَ نَحْوَهُ.

4243 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ الْأَنْصَارِيُّ , عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ فَاطِمَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)