শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪০৯২
আন্তর্জাতিক নং: ৪০৯৩
হজ্বের অধ্যায়
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯০-৯৩। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে ও সালিম সূত্রে ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তারা উভয়ে বলেছেন, রাসূলুল্লাহ্ (সা:) আইয়্যামে তাশরীকে সিয়াম পালনের অনুমতি শুধু অবরুদ্ধ ব্যক্তি অথবা তামাত্তু হজ্জ পালনকারীকে দিয়েছেন।
كتاب مناسك الحج
93 - 4092 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو كَامِلٍ , فُضَيْلُ بْنُ الْحُسَيْنِ الْجَحْدَرِيُّ قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , وَعَنْ سَالِمٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَا: لَمْ يُرَخِّصْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَوْمِ أَيَّامِ التَّشْرِيقِ إِلَّا لِمُحْصَرٍ أَوْ مُتَمَتِّعٍ "