শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪০৯১
হজ্বের অধ্যায়
৩০. যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯১। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন হাকাম (রাহঃ) ….. সালিম (রাহঃ) এর পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা:) ঐ তামাত্তু হজ্জ পালনকারী সম্পর্কে বলেছেন, যার কাছে হাদী নেই এবং সে দশ দিনে সিয়াম পালন করতে পারে না, সে আইয়্যামে তাশরীকের মাঝে সিয়াম পালন করবে।
كتاب مناسك الحج
بَابُ الْمُتَمَتِّعِ الَّذِي لَا يَجِدُ هَدْيًا وَلَا يَصُومُ فِي الْعَشْرِ
4091 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَلَامٍ قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْمُتَمَتِّعِ إِذَا لَمْ يَجِدِ الْهَدْيَ , وَلَمْ يَصُمْ فِي الْعَشْرِ أَنَّهُ يَصُومُ أَيَّامَ التَّشْرِيقِ»