শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৮৪
হজ্বের অধ্যায়
মক্কার অধিবাসী কোথা থেকে উমরার ইহরাম বাঁধবে।
৪০৮৪। ফাহাদ (রাহঃ) ….. হাফ্সা বিনত আব্দুর রহমান (রাহঃ)-এর পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা:) আব্দুর রহমান ইব্ন আবু বাকর (রাযিঃ)-কে বললেন, তোমার বোন (আয়িশা রা) কে তোমার পিছনে আরোহী করে তানঈম থেকে উমরা করিয়ে নিয়ে এস। যখন তাঁকে নিয়ে টিলা থেকে অবতরণ করবে তখন তাকে বলবে সে যেন ইহরাম বেঁধে নেয়। এটা মাকবূল উমরা।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, যে ব্যক্তি মক্কাতে অবস্থানরত তার উমরার জন্য তানঈম ব্যতীত কোন মীকাত নেই তাঁরা মক্কা অধিবাসীদের উমরার জন্য শুধু তানঈমকে মীকাত সাব্যস্ত করেছেন। তাঁরা বলেন যে, সেই সমস্ত লোকদের জন্য যারা ইহরামের ইচ্ছা পোষণ করে সেখান থেকে ইহরাম ব্যতীত তা অতিক্রমে করা অনুরূপভাবে অবৈধ, যেমনিভাবে অপরাপর লোকদের জন্য রাসূলুল্লাহ্ (সা:) কর্তৃক নির্ধারিত মীকাত থেকে ইহরাম ব্যতীত অতিক্রম করা অবৈধ। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেন, মক্কা অধিবাসীদের মীকাত, যেখান থেকে তারা উমরায় ইহরাম বাঁধে, তা হল হিল্ল (হারাম বহির্ভূত এলাকা)। হিল্ল তথা হারামের বহির্ভূত এলাকার যেখান থেকে তারা ইহরাম বাঁধাবে তা তাদের জন্য যথেষ্ট হবে। এ বিষয়ে হারামের বহির্ভূত তানঈম এবং অন্য জায়গাসমূহের বিধান তাদের নিকট অভিন্ন।
এ বিষয়ে তাঁদের প্রমান হল যে, সম্ভবত নবী (সা:) এ বিষয়ে তানঈমের সংকল্প এই জন্য করেছেন যে, সেটা মক্কা থেকে হিল্ল এর নিকটতর। এই উদ্দেশ্যে নয় যে, হিল্ল তথা হারামের বহির্ভূত অপরাপর জায়গাসমূহের বিধান এর মত নয়। এটারও সম্ভাবনা রয়েছে যে, তিনি ওটাকে উমরার জন্য মক্কাবাসীদের মীকাত সাব্যস্ত করার ইচ্ছা পোষণ করেছেন এবং তারা যেন তা অতিক্রম করে অন্য জায়গার দিকে না যায়।
আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করেছি এবং নিম্নোক্ত হাদীস পেয়েছিঃ
كتاب مناسك الحج
4084 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أنا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ , عَنْ يُوسُفَ بْنِ مَاهِكٍ , عَنْ حَفْصَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِيهَا , " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرِ: «أَرْدِفْ أُخْتَكَ فَأَعْمِرْهَا مِنَ التَّنْعِيمِ , فَإِذَا هَبَطْتَ بِهَا مِنَ الْأَكَمَةِ , فَمُرْهَا فَلْتُحْرِمْ , فَإِنَّهَا عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْعُمْرَةَ لِمَنْ كَانَ بِمَكَّةَ , لَا وَقْتَ لَهَا غَيْرُ التَّنْعِيمِ , وَجَعَلُوا التَّنْعِيمَ خَاصَّةً , وَقْتًا لَعُمْرَةِ أَهْلِ مَكَّةَ , وَقَالُوا: لَا يَنْبَغِي لَهُمْ أَنْ يُجَاوِزُوهُ , كَمَا لَا يَنْبَغِي لِغَيْرِهِمْ أَنْ يُجَاوِزُوا مِيقَاتًا , مِمَّا وَقَّتَهُ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهُوَ يُرِيدُ الْإِحْرَامَ إِلَّا مُحْرِمًا. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: وَقْتُ أَهْلِ مَكَّةَ الَّذِي يُحْرِمُونَ مِنْهُ بِالْعُمْرَةِ , الْحِلُّ , فَمِنْ أَيِّ الْحِلِّ أَحْرَمُوا بِهَا أَجُزْأَهُمْ ذَلِكَ , وَالتَّنْعِيمُ وَغَيْرُهُ مِنَ الْحِلِّ، عِنْدَهُمْ، فِي ذَلِكَ , سَوَاءٌ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ أَنَّهُ يَجُوزُ أَنْ يَكُونَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصَدَ إِلَى التَّنْعِيمِ فِي ذَلِكَ , لِأَنَّهُ كَانَ أَقْرَبَ الْحِلِّ مِنْهَا , لَا لِأَنَّ غَيْرَهُ مِنَ الْحِلِّ لَيْسَ هُوَ فِي ذَلِكَ , كَهُوَ. [ص:241] وَيُحْتَمَلُ أَيْضًا أَنْ يَكُونَ أَرَادَ بِهِ التَّوْقِيتَ لِأَهْلِ مَكَّةَ فِي الْعُمْرَةِ وَأَنْ لَا يُجَاوِزُوهُ لَهَا إِلَى غَيْرِهِ. فَنَظَرْنَا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪০৮৪ | মুসলিম বাংলা