শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪০০১
আন্তর্জাতিক নং: ৪০০২
হজ্বের অধ্যায়
হজ্জ পালনকারী কখন তালবিয়া পাঠ সমাপ্ত করবে?
৪০০১-০২। ইউনুস (রাহঃ)..... মুহাম্মাদ ইব্ন আবু বাকর সাকাফী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন, তখন তাঁরা উভয়ে আরাফাত অভিমুখে যাচ্ছিলেন, যে এই দিনে আপনারা রাসূলুল্লাহ্ (সা:)-এর সঙ্গে কি আমল করতেন ? তিনি বললেন, আমাদের কেউ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলত এবং এর প্রতিবাদ করা হত না। আবার কেউ ’আল্লাহু আকবার’ বলত এবং তাতে অস্বীকৃতি জ্ঞাপন করা হত না।
রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ)..... আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ ইব্ন আবী বাকর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্ন মালিক (রাযিঃ)-এর সঙ্গে সাক্ষাত করলাম তখন আমরা মিনা থেকে আরাফাতে যাচ্ছিলাম। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনারা এই সকালে (দিনে) কি আমল করতেন ? তিনি বললেন, অতি সত্ত্বর আমি তোমদের তা বলব, আমি ঐ কাফেলায় ছিলাম, যাদের মাঝে রাসূলুল্লাহ্ (সা:) ও ছিলেন। কতিপয় লোক ‘তাহলীল’ করত এবং এর প্রতিবাদ করা হত না। আবার কতিপয় লোক তাকবীর তথা আল্লাহু আকবার’ বলত এবং তাতে অস্বীকৃতি জ্ঞাপন করা হত না। আমার স্মরণ নেই যে, এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা:) কী আমল করেছেন।

كتاب مناسك الحج
02- 4001 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ , عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ , أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَهُمَا غَادِيَانِ إِلَى عَرَفَةَ، كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «كَانَ يُهِلُّ الْمُهِلُّ مِنَّا , فَلَا يُنْكِرُ عَلَيْهِ , وَيُكَبِّرُ الْمُكَبِّرُ , فَلَا يُنْكِرُ عَلَيْهِ»
حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ صَالِحٍ , قَالَ: ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ , قَالَ: أَدْرَكْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَنَحْنُ غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَاتٍ فَقُلْتُ لَهُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذِهِ الْغَدَاةِ؟ فَقَالَ: سَأُخْبِرُكَ , كُنْتُ فِي رَكْبٍ , فِيهِمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَكَانَ يُهِلُّ الْمُهِلُّ , فَلَا يُنْكِرُ عَلَيْهِ , وَيُكَبِّرُ الْمُكَبِّرُ , فَلَا يُنْكِرُ عَلَيْهِ , وَلَسْتُ أُثْبِتُ مَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ "