শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪০০০
হজ্বের অধ্যায়
হজ্জ পালনকারী কখন তালবিয়া পাঠ সমাপ্ত করবে?
৪০০০। মুহাম্মাদ ইব্ন আমর ই্বন ইউনুস (রাহঃ).....উসামা ইব্ন যায়দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ৯ই যিলহজ্জবিকাল বেলায় রাসূলুল্লাহ্ (সা:)-এর পিছনে আরোহী ছিলাম। তিনি তাকবীর, তাহলীল-এর অতিরিক্ত কিছু করতেন না এবং যখন তিনি প্রশস্ত জায়গা পেতেন তখন দ্রুত চলতেন।
كتاب مناسك الحج
4000 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ قَالَ: أنا أَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ قَالَ: كُنْتُ رِدْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشِيَّةَ عَرَفَةَ , فَكَانَ لَا يَزِيدُ عَلَى التَّكْبِيرِ وَالتَّهْلِيلِ , وَكَانَ إِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ "