শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৮৩৩
আন্তর্জাতিক নং: ৩৮৩৪
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮৩৩। ইয়াযীদ ইব্‌ন সিনান (রাহঃ) ..... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্ ﷺ যখন হজ্জ ও উমরা আদায়ের জন্য (মক্কা) এলেন, তখন উমরা আদায় করতে গিয়ে তিনি তিন চক্করে দ্রুত সাঈ করেছেন এবং অবশিষ্ট চার চক্করে স্বাভাবিক ভাবে হেঁটেছেন।


ইসমাঈল ইব্‌ন ইয়াহ্ইয়া মুযানী (রাহঃ) ..... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রসূলূল্লাহ্ ﷺ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

এটা ইবন উমর (রাযিঃ) থেকে মুজাহিদ (রাহঃ)-এর রিওয়ায়াতের পরিপন্থী জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ)-এর সূত্রেও রসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণিত যে, তিনি বিদায় হজ্জ কালে রমল করেছেন :
كتاب مناسك الحج
3833- مَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ قَالَ: ثنا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ , عَنْ أَبِيهِ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعَى ثَلَاثَةً وَمَشَى أَرْبَعَةً , حِينَ قَدِمَ فِي الْحَجِّ وَالْعُمْرَةِ , حِينَ كَانَ اعْتَمَرَ»

3834- حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى الْمُزَنِيُّ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ , عَنْ أَنَسِ بْنِ عِيَاضٍ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بِمِثْلِ مَعْنَاهُ فَهَذَا خِلَافُ مَا رَوَى مُجَاهِدٌ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا وَقَدْ رُوِيَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ «عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ رَمَلَ فِي حَجَّةِ الْوَدَاعِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান