শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৮৩২
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮৩২। আলী ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) ..... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী ﷺ হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রমল করতেন।

এটাও প্রথমোক্ত হাদীসের অনুরূপ। আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ)-এর দ্বারা প্রমাণ পেশ করেছেন, যেমনটি আমরা উল্লেখ করেছি। তিনি রসূলুল্লাহ্ ﷺ-এর পরে তাঁরই অনুরূপ আমল করেছেন। তবে তাতে এ কথাটি উল্লেখ নেই যে, তিনি এই আমলটি হজ্জের মধ্যে করেছেন না উমরার মধ্যে; সম্ভবত তিনি হজ্জ পালন করতে গিয়ে এরূপ করেছেন। এটা ওই রিওয়ায়াতের পরিপন্থী, যা মুজাহিদ (রাহঃ) তাঁর সূত্রে রিওয়ায়াত করেছেন। সম্ভবত তিনি উমরা আদায় করা কালে এমনটি করেছেন। সুতরাং তাঁর মাযহাব (মতাদর্শ) হবে যে, তিনি উমরাতে রমল করতেন এবং হজ্জের সময় তা করতেন না।

রমলের প্রমাণ এবং হজ্জ ও উমরাতে এটা অব্যাহত সুন্নত হওয়ার দলীল হলো : রসূলুল্লাহ্ ﷺ বিদায় হজ্জের কালে এমনটি করেছেন। অথচ তখন (তাঁর) কোন শত্রু তাঁর শক্তি দেখছিল না। এ বিষয়ে তাঁর (ইবন উমর রা) থেকে কিছু রিওয়ায়াত নিম্নরূপ :
كتاب مناسك الحج
3832 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا عَفَّانَ قَالَ: ثنا سُلَيْمُ بْنُ أَخْضَرَ قَالَ: ثنا عُبَيْدُ اللهِ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْمُلُ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ» فَهَذَا مِثْلُ الَّذِي قَبْلَهُ أَيْضًا وَقَدِ اسْتَدَلَّ بِذَلِكَ , عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَلَى مَا ذَكَرْنَا , فَفَعَلَهُ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ , إِلَّا أَنَّهُ لَيْسَ فِي ذَلِكَ , أَنَّهُ فَعَلَهُ فِي حَجٍّ وَلَا فِي عُمْرَةٍ فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ كَانَ مِنْهُ وَهُوَ حَاجٌّ , فَخَالَفَ ذَلِكَ مَا رَوَى عَنْهُ مُجَاهِدٌ وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ كَانَ مِنْهُ فِي عُمْرَةٍ , فَيَكُونُ مَذْهَبُهُ كَانَ أَنْ يَرْمُلَ فِي الْعُمْرَةِ , وَلَا يَرْمُلَ فِي الْحَجَّةِ وَمِمَّا يَدُلُّ أَيْضًا عَلَى ثُبُوتِ الرَّمَلِ , وَأَنَّهُ سُنَّةٌ مَاضِيَةٌ فِي الْحَجِّ وَالْعُمْرَةِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ فَعَلَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ , حَيْثُ لَا عَدُوَّ يُرِيهِ قُوَّتَهُ، فَمِمَّا رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)