শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৭৫৩
আন্তর্জাতিক নং: ৩৭৫৫
হজ্বের অধ্যায়
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৫৩-৫৫। ইয়াযিদ ইবনে সিনান র., আলী ইবনে শায়বা র. ও মুহাম্মাদ ইবনে খুযায়মা র. …. জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সা. কে ضبع (হায়নার মত এক প্রাণি) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বললেন, এটা শিকারের অন্তর্ভূক্ত এবং এটা যখন কোন ইহরাম পালনকারী ব্যক্তি শিকার করবে তার উপর তিনি একটি ভেড়া ‘দম’ দেয়া ওয়াজিব করেছেন।
كتاب مناسك الحج
55- 3753 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا حِبَّانُ , وَشَيْبَانُ , وَهُدْبَةُ , قَالُوا: ثنا جَرِيرُ بْنُ حَازِمٍ , ح

وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ ح

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا جَرِيرٌ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ , قَالَ: ثنا ابْنُ أَبِي عَمَّارٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الضَّبُعِ فَقَالَ: «هِيَ مِنَ الصَّيْدِ وَجَعَلَ فِيهَا إِذَا أَصَابَهَا الْمُحْرِمُ كَبْشًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান