শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৭৫২
হজ্বের অধ্যায়
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৫২। ইয়াযিদ ইবনে সিনান র. … আব্দুর রহমান ইবনে আবি আম্মার র. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রা. কে ضبع (হায়নার মত এক প্রাণি)* সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে, আমি কি তা খেতে পারব? তিনি বললেন, হ্যাঁ। আমি কি তা শিকার করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি কি তা নবী সা. থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
كتاب مناسك الحج
3752 - وَهُوَ مَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمَّارٍ أَخْبَرَهُ , قَالَ: " سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ الضَّبُعِ فَقُلْتُ: آكُلُهَا؟ قَالَ: نَعَمْ قُلْتُ: أَصَيْدٌ هِيَ؟ قَالَ: نَعَمْ , فَقُلْتُ: وَسَمِعْتُ ذَلِكَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: نَعَمْ "
হাদীসের তাখরীজ (সূত্র):
* ইমাম আবু হানিফা, সাঈদ ইবনে মুসাইয়্যাব, সাওরী র. ‘দাবু’ ধারালো দাঁত বিশিষ্ট হিংস্র প্রাণি হওয়ায় তা আহার অবৈধ বলেছেন। কেননা রাসূলুল্লাহ সা. সকল ধারলো দাঁতবিশিষ্ট হিংস্র পশু আহার করা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সিহাহ সিত্তায় হাদিসটি উদ্ধৃত হয়েছে।