শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৫১২
হজ্বের অধ্যায়
মীকাত, ইহরাম ব্যতীত যে স্থান অতিক্রম করা জায়েয নয়
৩৫১২। আলী ইব্ন মা’বাদ (রাহঃ) ......... জা’ফর ইব্ন বুরকান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আমর ইব্ন দীনার (রাহঃ) কে হজ্জ পালনের ইচ্ছা পোষণকারিণী সেই নাী সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে, মিনা অতিক্রম করে যুল হুলাইফায় এসে হায়যগ্রস্ত হয়ে পড়ে। তিনি তাকে বললেন, সে যদি জুহফা অভিমুখে অগ্রসর হয় এবং সেখান থেকে ইহরাম বেঁধে নেয় তাহলে এটা তার জন্য যথেষ্ট বিবেচিত হবে। আমর (রাহঃ) বললেন ঃ হ্যাঁ, আমাকে তাউস (রাহঃ) বলেন, ইব্ন আব্বাস (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মীকাত নির্ধারণ করেছেন। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি ‘যে ব্যক্তির নিবাস মীকাতের অভ্যন্তরে হবে’ থেকে শেষ পর্যন্ত অংশ উল্লেখ করেননি।
তাঁরা বলেন ঃ অনুরূপভাবে ইরাকবাসীরা এই মীকাতগুলোর যেটি দিয়ে আসবে সেটি তাদের মীকাত হবে, অন্যটি নয়। তাঁরা এ বিষয়ে নিম্মোক্ত হাদীসসমূহও উল্লেখ করেছেন ঃ
كتاب مناسك الحج
3512 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا كَثِيرُ بْنُ هِشَامٍ قَالَ: ثنا جَعْفَرُ بْنُ بُرْقَانَ قَالَ: سَأَلْتُ عَمْرَو بْنَ دِينَارٍ عَنِ امْرَأَةٍ حَاجَّةٍ مَرَّتْ بِالْمَدِينَةِ فَأَتَتْ ذَا الْحُلَيْفَةِ وَهِيَ حَائِضٌ فَقَالَ لَهَا يُجْزِئُهَا لَوْ تَقَدَّمَتْ إِلَى الْجُحْفَةِ فَأَحْرَمَتْ مِنْهَا فَقَالَ عَمْرٌو: «نَعَمْ» حَدَّثَنَا طَاوُسٌ وَلَا تَحْسَبَنَّ فِينَا أَحَدًا أَصْدَقَ لَهْجَةً مِنْ طَاوُسٍ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا وَقَّتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ذَكَرَ مِثْلَهُ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ مِنْ قَوْلِهِ فَمَنْ كَانَ أَهْلُهُ إِلَى آخِرِ الْحَدِيثِ قَالُوا فَكَذَلِكَ أَهْلُ الْعِرَاقِ مَا أَتَوْا عَلَيْهِ مِنْ هَذِهِ الْمَوَاقِيتِ فَهُوَ وَقْتٌ لَهُمْ وَمَا سِوَاهَا فَلَيْسَ بِوَقْتٍ لَهُمْ
وَذَكَرُوا فِي ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান