শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩৩৫৬
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় (স্ত্রীকে) চুস্বন করা
৩৩৫৬। মুহাম্মাদ ইব্ন হুমায়দ (রাহঃ) ..... সাঈদ ইব্নুল মুসাইয়্যিব (রাহঃ) থেকে সেই ব্যক্তির ব্যাপারে বর্ণিত
আছে, যে কিনা সিয়াম অবস্থায় (স্ত্রীকে) চুম্বন করে। তিনি বলেন, তার সিয়াম বিনষ্ট হয়ে যাবে।
পক্ষান্তরে এই বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরােধিতা করেছেন। তাঁরা সিয়াম অবস্থায় (স্ত্রীকে) চুম্বন করায় কোন রূপ অসুবিধা মনে করেন না। যদি এতে চুম্বন ব্যতীত সিয়াম পরিপন্থী স্ত্রী সহবাসের মত নিষিদ্ধ বস্তুর আশংকা করা না হয়। তাঁদের প্রমাণ, যা দিয়ে তাঁদের বিরুদ্ধে প্রথমোক্ত মত পােষণকারী আলিমগণ দলীল উপস্থাপন করেছেন। তাদের উল্লিখিত পাঁচটি প্রমাণের উত্তর: রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সিয়াম অবস্থায় (স্ত্রী) চুম্বনের বৈধতা বিষয়ে (হাদীস) বর্ণিত আছে। যা মায়মূনা বিনতে সা’দ (রাযিঃ)-এর হাদীস অপেক্ষা অধিক সুস্পষ্ট আর এটিকে গ্রহণ করাই উত্তম হবে। হাদীসটি হলাে নিম্নরূপ:
كتاب الصيام
3356 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا مُوسَى بْنُ أَعْيَنَ , عَنْ عَبْدِ الْكَرِيمِ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , فِي الرَّجُلِ يُقَبِّلُ امْرَأَتَهُ وَهُوَ صَائِمٌ , فَقَالَ: «يَنْقُضُ صَوْمُهُ» وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَلَمْ يَرَوْا بِالْقُبْلَةِ لِلصَّائِمِ بَأْسًا إِذَا لَمْ يُخَفْ مِنْهَا أَنْ تَدْعُوَهُ إِلَى غَيْرِهَا مِمَّا يُمْنَعُ مِنْهُ الصَّائِمُ. وَكَانَ مِنْ حُجَّتِهِمْ فِيمَا احْتَجَّ بِهِ عَلَيْهِمْ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى أَنَّهُ قَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِبَاحَتِهِ الْقُبْلَةَ لِلصَّائِمِ مَا هُوَ أَظْهَرُ مِنْ حَدِيثِ مَيْمُونَةَ بِنْتِ سَعْدٍ وَأَوْلَى أَنْ يُؤْخَذَ بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান