শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩০৬৩
যাকাতের অধ্যায়
পশুর যাকাতের ক্ষেত্রে ত্রুটিযুক্ত (পশু) নেয়া যাবে কি-না?
৩০৬৩। ইব্‌ন আবী দউদ (রাহঃ) আমর ইব্‌ন হাযম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইয়ামান অধিবাসীদের উদ্দেশ্যে একটি ফরমান লিখে পাঠান, যাতে ফরয ও সুন্নত সমূহ লিপিবদ্ধ ছিলাে। তাতে তিনি লিখে ছিলেনঃ যাকাতের ক্ষেত্রে বুড়া জন্তু, ত্রুটিযুক্ত জন্তু ও প্রজননকারী পাঁঠা নেয়া হবে না।

সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ), আবু বাকর (রাযিঃ) ও উমার (রাযিঃ) এটি লিখেছেন এবং তা তাঁর পরে চালু ছিলাে। পরবর্তীতে আলী (রাযিঃ)ও তা লিখেছেন। অতএব আমরা যা উল্লেখ করেছি এতে প্রমাণিত হয় যে, আয়েশা (রাযিঃ)-এর হাদীসে যা ব্যক্ত হয়েছে তা রহিত হয়ে গিয়েছে; আয়েশা (রাযিঃ)-এর যে হাদীসটি আমরা এই অনুচ্ছেদের শুরু ভাগে উল্লেখ করেছি। এতে আরাে প্রমাণিত হয় যে, আয়েশা (রাযিঃ)-এর হাদীস পূর্ববর্তী এবং যা তাকে রহিত করেছে তা পরবর্তীকালের। আর তা হচ্ছে অয়েশা (রাযিঃ)-এর উক্তিঃ রাসূলুল্লাহ্ (ﷺ) ইসলামের প্রাথমিক যুগে যাকাত উসূলকারীকে প্রেরণ করতেন এবং তিনি তাকে তার নির্দেশ দিয়েছেন। আর তাকে রহিত করে দিয়েছে আনাস (রাযিঃ)-এর উদ্দেশ্যে আবু বাকরা (রাযিঃ)-এর লিপি এবং আমর ইব্‌ন হাযম (রাযিঃ)-এর লিপি যা আমরা উল্লেখ করেছি। এই সবই আবু হানীফা (রাহঃ), আবু ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
كتاب الزكاة
3063 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْحَكَمُ بْنُ مُوسَى , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمْزَةَ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ , قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ , عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ كِتَابًا إِلَى أَهْلِ الْيَمَنِ فِيهِ الْفَرَائِضُ وَالسُّنَنُ , فَكَتَبَ فِيهِ لَا يُؤْخَذُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ , وَلَا ذَاتُ عَوَارٍ , وَلَا تَيْسُ الْغَنَمِ» فَهَكَذَا كَانَتْ كُتُبُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمْ تَجْرِي مِنْ بَعْدِهِ , وَكَتَبَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بَعْدَ ذَلِكَ. فَدَلَّ مَا ذَكَرْنَا عَلَى نَسْخِ مَا فِي حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا الَّذِي بَدَأْنَا بِذِكْرِهِ فِي هَذَا الْبَابِ. وَفِيهِ أَيْضًا مَا يَدُلُّ عَلَى تَقْدِيمِهِ بِمَا رَوَيْنَاهُ بَعْدَهُ , وَهُوَ قَوْلُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبْعَثُ مُصَدِّقًا فِي صَدْرِ الْإِسْلَامِ , فَأَمَرَهُ بِذَلِكَ , وَنُسِخَ ذَلِكَ بِمَا ذَكَرْنَا فِي كِتَابِ أَبِي بَكْرٍ لِأَنَسٍ , وَفِي كِتَابِ عَمْرِو بْنِ حَزْمٍ. وَهَذَا كُلُّهُ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান