শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩০৬২
যাকাতের অধ্যায়
পশুর যাকাতের ক্ষেত্রে ত্রুটিযুক্ত (পশু) নেয়া যাবে কি-না?
৩০৬২। ইবরাহীম ইব্‌ন মারযূক (রাহঃ) ..... আনাস (রাযিঃ) বর্ণনা করেন যে, আবু বকর সিদ্দীক (রাযিঃ) যখন
খলীফা হলেন, তখন তিনি আনাস ইব্‌ন মালিক (রাযিঃ)-কে বাহরাইন অভিমুখে প্রেরণ করেন। তিনি তাঁকে
(নিম্মােক্ত) লিপি লিখেছিলেন এই সাদাকা (যাকাত) ফরয। যা রাসূলুল্লাহ্ (ﷺ) আর মুসলমানদের উপর নির্ধারণ করেছেন। যে ব্যাপারে আল্লাহ্ তা'আলা তাঁর রাসূল (ﷺ) কে নির্দেশ দিয়েছেন। তারপর মুসলমানদের থেকে যে ব্যক্তির নিকট থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তা (যাকাত) যথাযথভাবে চাওয়া হবে সে যেন তা দিয়ে দেয়। আর যার নিকট উৎকৃষ্ট সম্পদ চাওয়া হয় সে যেন তাকে তা না দেয়। এরপর তিনি সাদাকার বিধানাবলী উল্লেখ করেন। তিনি বললেন, সাদাকার (যাকাতের) ক্ষেত্রে সঠিক বয়স্ক জন্তু, ক্রটি যুক্ত (পশু) ও প্রজননকারী পাঁঠা গ্রহণ করবে না।
كتاب الزكاة
3062 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَنْصَارِيُّ , قَالَ: حَدَّثَنِي أَبِي , عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ , عَنْ أَنَسٍ أَنَّ " أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللهُ عَنْهُ لَمَّا اسْتُخْلِفَ , وَجَّهَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ إِلَى الْبَحْرَيْنِ , فَكَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ. [ص:34] هَذِهِ فَرِيضَةٌ يَعْنِي الصَّدَقَةَ الَّتِي فَرَضَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُسْلِمِينَ الَّتِي أَمَرَ اللهُ عَزَّ وَجَلَّ بِهَا رَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَمَنْ سُئِلَهَا مِنَ الْمُؤْمِنِينَ عَلَى وَجْهِهَا فَلِيُعْطِهَا , وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلَا يُعْطِهِ , فَذَكَرَ فَرَائِضَ الصَّدَقَةِ وَقَالَ: «لَا يُؤْخَذُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ , وَلَا ذَاتُ عَوَارٍ , وَلَا تَيْسُ الْغَنَمِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)