শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭৩২
নামাযের অধ্যায়
নফল সালাতে দীর্ঘ কিয়াম করা উত্তম না বেশী রুকূ-সিজদা করা?
২৭৩২। ফাহাদ (রাহঃ).... যুবায়ের ইব্‌ন নুফায়ের (রাহঃ) থেকে বর্ননা করেন যে, আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) একবার এক যুবককে দেখলেন, সে সালাত আদায় করছে এবং সালাত দীর্ঘ করছে। যখন সে সালাত শেষ করল তখন তিনি বললেন, এ ব্যক্তিকে কে চিনতে পার? এক ব্যক্তি বলল, আমি চিনি। আব্দুলাহ (রাযিঃ) বললেনঃ আমি যদি তাঁকে চিনতাম তাহলে রুকু-সিজদা দীর্ঘ করার নির্দেশ দিতাম। যেহেতু আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ বান্দা যখন সালাত আদায় করতে দাঁড়ায় তখন তার গুনাহসমূহ তার মাথা ও দুই কাঁধে রেখে দেয়া হয়। যখন সে রুকূ অথবা সিজদা করে তখন তার থেকে তার গুনাহ ঝরে পড়ে যায়।

প্রশ্নঃ কোন প্রশ্নকারী যদি প্রশ্ন করেন যে, এই হাদীসে তো ব্যক্ত হয়েছে কিয়াম (দীর্ঘ) অপেক্ষা (অধিক) রুকু-সিজদা উত্তম।

উত্তর- তাকে বলা হবে যে, তুমি যা উল্লেখ করেছ তা এই হাদীসে নেই। বরং এতে বলা হয়েছে যে, (দীর্ঘ) রুকূ-সিজদা দ্বারা মুসল্লীর গুনাহ মাফ হয়ে যায়। সম্ভবত দীর্ঘ কিয়াম দ্বারা মুসল্লীকে তার চাইতে উত্তম প্রতিদান দেয়া হয়।
দ্বিতীয় উত্তরঃ এই হাদীসে ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত হয়েছে যে, দীর্ঘ রুকু-সিজদা উত্তম। পক্ষান্তরে নবী করীম রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত হাদীসে দীর্ঘ কিয়ামের শ্রেষ্ঠত্ব বর্নিত হয়েছে, যা কিনা তা থেকে উত্তম বিবেচিত হবে।
كتاب الصلاة
2732 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ الْعَلَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ زَيْدِ بْنِ أَرْطَاةَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا رَأَى فَتًى وَهُوَ يُصَلِّي قَدْ أَطَالَ صَلَاتَهُ. فَلَمَّا انْصَرَفَ مِنْهَا قَالَ: مَنْ يَعْرِفُ هَذَا قَالَ رَجُلٌ أَنَا , فَقَالَ عَبْدُ اللهِ: لَوْ كُنْتُ أَعْرِفُهُ لَأَمَرْتُهُ أَنْ يُطِيلَ الرُّكُوعَ وَالسُّجُودَ , فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا قَامَ الْعَبْدُ يُصَلِّي أَتَى بِذُنُوبِهِ , فَجُعِلَتْ عَلَى رَأْسِهِ وَعَاتِقَيْهِ , فَكُلَّمَا رَكَعَ أَوْ سَجَدَ , تَسَاقَطَتْ عَنْهُ» فَإِنْ قَالَ قَائِلٌ: فَفِي هَذَا الْحَدِيثِ تَفْضِيلُ الرُّكُوعِ وَالسُّجُودِ , عَلَى الْقِيَامِ. فَقِيلَ لَهُ مَا فِيهِ مَا ذَكَرْتُ , وَإِنَّمَا فِيهِ , مَا يُعْطَاهُ الْمُصَلِّي عَلَى الرُّكُوعِ وَالسُّجُودِ مِنْ حَطَّ الذُّنُوبِ عَنْهُ , وَلَعَلَّهُ يُعْطَى بِطُولِ الْقِيَامِ , أَفْضَلُ مِنْ ذَلِكَ. وَأَمَّا مَا فِيهِ عَنِ ابْنِ عُمَرَ , فَإِنَّ الَّذِي رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَفْضِيلِهِ طُولَ الْقِيَامِ , أَوْلَى مِنْهُ. تَمَّ كِتَابُ الصَّلَاةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান