শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭২৩
আন্তর্জাতিক নং: ২৭২৪
নামাযের অধ্যায়
উরু সতরের অন্তর্ভুক্ত কি না?
২৭২৩-২৭২৪। বাহর ইব্‌ন নসর (রাহঃ)....মুহাম্মাদ ইব্‌ন জাহাশ (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, একবার রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের আঙ্গিনায় মা’মার (রাযিঃ)-এর কাছ দিয়ে যাচ্ছিলেন, তিনি তাঁর উরুর প্রান্তভাগ উন্মুক্ত করে রেখেছিলেন। এতে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেনঃ হে মা’মার ! তোমার উরু ঢেকে রাখ। নিশ্চই দুই উরু সতরের অন্তর্ভুক্ত।


রাওহ ইবনুল ফারাজ (রাহঃ).... মুহাম্মাদ ইব্‌ন জাহাশ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রেওয়াত করেছেন।
كتاب الصلاة
2723 - وَحَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ , عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِي كَثِيرٍ , عَنْ مُحَمَّدِ بْنِ جَحْشٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى مَعْمَرٍ بِفِنَاءِ الْمَسْجِدِ , كَاشِفًا عَنْ طَرَفِ فَخِذِهِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمِّرْ فَخِذَكَ يَا مَعْمَرُ , إِنَّ الْفَخِذَيْنِ عَوْرَةٌ»

2724 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا أَبُو مُصْعَبٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِي كَثِيرٍ، مَوْلَى مُحَمَّدِ بْنِ جَحْشٍ , عَنْ مُحَمَّدِ بْنِ جَحْشٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান