শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৭২২
নামাযের অধ্যায়
উরু সতরের অন্তর্ভুক্ত কি না?
২৭২২। আলী ইব্ন মা’বাদ (রাহঃ).... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে জনৈক ব্যক্তির উরু দেখতে পান। তখন তিনি বললেনঃ কোনো ব্যক্তির উরু তাঁর সতরের অন্তর্ভুক্ত।
كتاب الصلاة
2722 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: " خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى فَخِذَ رَجُلٍ , فَقَالَ: «فَخِذُ الرَّجُلِ مِنْ عَوْرَتِهِ»